ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

শরীরের সবচেয়ে নোংরা জায়গা কোনটি, জানলে অবাক হবেন 

২০২৬ জানুয়ারি ২০ ১৭:৫৩:৪১

শরীরের সবচেয়ে নোংরা জায়গা কোনটি, জানলে অবাক হবেন 

পরিষ্কার থাকতে আমরা প্রতিদিনই সাবান, শ্যাম্পু, বডিওয়াশ ব্যবহার করি। তবু শরীরের একটি অংশ এমন আছে, যেটি যতই পরিষ্কার রাখার চেষ্টা করা হোক না কেন, সেখানে বাসা বাঁধে কোটি কোটি ব্যাকটেরিয়া। আশ্চর্যের বিষয়, সেই অংশটিই শরীরের সবচেয়ে নোংরা ও দুর্গন্ধময় বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

চলুন জেনে নেওয়া যাক, শরীরের সেই অংশটি কোনটি।

বিজ্ঞানীদের মতে, মানুষের শরীরের সবচেয়ে নোংরা জায়গা হলো নাভি। জন্মের সময় মায়ের শরীর থেকে শিশুকে আলাদা করার মুহূর্তে যে ক্ষত তৈরি হয়, সেটিই পরবর্তীকালে নাভিতে পরিণত হয়। নাভিকুণ্ডল সাধারণত ভেতরের দিকে ঢোকানো থাকে, ফলে সেখানে সহজেই ময়লা, মৃত কোষ ও ঘাম জমে যায়। এই পরিবেশ ব্যাকটেরিয়ার বংশবিস্তার করার জন্য আদর্শ।

২০১২ সালে বিজ্ঞানভিত্তিক গবেষণা পত্রিকা পিএলওএস ওয়ান-এ প্রকাশিত এক গবেষণায় জানা যায়, মানুষের নাভিতে থাকতে পারে প্রায় ২৩৬৮ ধরনের ব্যাকটেরিয়া। গবেষকদের মতে, এর মধ্যে ১৪৫৮ প্রজাতির ব্যাকটেরিয়া আগে বিজ্ঞানীদের কাছেই অজানা ছিল।

বিশেষজ্ঞদের দাবি, নাভি এমন একটি জায়গা যেখানে আলো-বাতাস কম পৌঁছয়, ঘাম জমে থাকে এবং পরিষ্কার করাও তুলনামূলকভাবে উপেক্ষিত হয়। ফলে সেখানে জীবাণু সহজেই বেড়ে ওঠে।

টরন্টোর একটি কসমেটিক ডার্মাটোলজি ও লেজার ক্লিনিকের ত্বক বিশেষজ্ঞদের মতে, যাঁদের ওজন বেশি, টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত বা যাঁরা নাভিতে পিয়ার্সিং করিয়েছেন—তাঁদের নাভিতে ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি আরও বেশি।

চিকিৎসকদের পরামর্শ, নাভিতে যদি চুলকানি, লালচে ভাব, ব্যথা বা দুর্গন্ধ দেখা দেয়, তবে তা অবহেলা করা উচিত নয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। নিয়মিত সঠিক উপায়ে নাভি পরিষ্কার রাখলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ