ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
শীতকালীন সবজি খাওয়ার ৭ উপকারিতা
শীতকাল এলেই বাজার ভরে ওঠে নানা রঙের ও পুষ্টিগুণে সমৃদ্ধ সবজিতে। গাজর, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মটরশুঁটি, বিট ও পালংশাক—এসব শীতকালীন সবজি শুধু স্বাদেই নয়, স্বাস্থ্য রক্ষায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত শীতকালীন সবজি খেলে শরীর থাকে সুস্থ ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে।
গাজরে থাকা বিটা ক্যারোটিন ভিটামিন এ-তে রূপান্তরিত হয়ে দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে। এছাড়া ভিটামিন সি, লুটেইন ও জেক্সানথিন চোখের স্বাস্থ্য রক্ষা এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কার্যকর। কম ক্যালরি ও বেশি ফাইবার থাকায় গাজর ওজন কমানো, কোষ্ঠকাঠিন্য দূর করা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও উপকারী।
ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলির মতো ক্রুসিফেরাস সবজিতে গ্লুকোসিনোলেট ও ইন্ডোল-৩-কার্বনোল নামের উপাদান রয়েছে, যা বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়তা করে। এসব সবজির ভিটামিন সি ও ভিটামিন কে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
টমেটোতে থাকা লাইকোপেন, ভিটামিন সি, ভিটামিন ই ও বিটা ক্যারোটিন হৃদরোগ, স্ট্রোক ও কিছু ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ ও কোলেস্টেরল কমাতে কার্যকর।
শিম ও মটরশুঁটি প্রোটিন ও ফাইবারের ভালো উৎস। এগুলো হজমশক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হৃদরোগ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। বিটে থাকা নাইট্রেট ও ফোলেট রক্তচাপ কমানো, রক্তস্বল্পতা দূর করা এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে।
পালংশাকে ক্যালরি কম হলেও রয়েছে প্রচুর আয়রন, ক্যালসিয়াম ও ফোলেট, যা শিশুর বিকাশ, রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও হাড় মজবুত করতে সহায়ক।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, থাইরয়েড, কিডনি পাথর, আইবিএস বা ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে কিছু শীতকালীন সবজি অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা উচিত। স্বাস্থ্যগত জটিলতা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবজি গ্রহণ করাই সবচেয়ে নিরাপদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE