ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
লিভারের সমস্যায় হাত-পায়ে যে লক্ষণগুলো লক্ষ্য করা যায়
লিভারের অসুখ প্রাথমিক পর্যায়ে অনেক সময় বোঝা যায় না। সাধারণভাবে মানুষ মনে করে, লিভারের রোগ মানেই জন্ডিস বা পেটের সমস্যা। তবে সব সময় এমন হয় না। বিশেষ করে হাত ও পায়ের কিছু লক্ষণ লিভারের অসুখকে ইঙ্গিত দিতে পারে।
হাতের তালুতে লালচে দাগলিভারের সমস্যায় দুই হাতের তালুতে ব্যথাহীন লালচে ছোপ দেখা দিতে পারে। হাত ফুলে উঠলেও এ বিষয়টি প্রাথমিক সতর্কতার সংকেত। লিভারে অনিয়মিত হরমোন ক্ষরণের কারণে রক্তনালি প্রসারিত হয় এবং প্রদাহ দেখা দেয়। এমন দাগ দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
নখের রঙের পরিবর্তননখ ফ্যাকাশে বা সাদাটে হয়ে যাওয়া, অথবা হলদেটে দাগ ধরলে তা লিভারের অসুখের ইঙ্গিত হতে পারে। এছাড়া, এটি শরীরে আয়রনের ঘাটতির সাথেও যুক্ত থাকতে পারে।
গোড়ালি ফুলে যাওয়া ও কালচে দাগপায়ের ত্বকে কালচে দাগ পড়া, চুলকানি এবং গোড়ালিতে ফোলা লিভারের সমস্যা নির্দেশ করতে পারে। সিরোসিস বা দীর্ঘমেয়াদি লিভারের ক্ষতির কারণে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়, যা হাত-পায়ে পানি জমার এবং ত্বকে দাগ পড়ার কারণ হতে পারে। সাধারণত এ ধরনের সমস্যা সঙ্গে ওজন কমা, ক্ষুধামান্দ্য এবং অতিরিক্ত ক্লান্তি দেখা দেয়।
স্পাইডার ভেনপায়ের পাতায় জালের মতো নীল বা সবুজ শিরা দেখা দিলে তাকে স্পাইডার ভেন বলা হয়। লিভারের অসুখে ইস্ট্রোজেন হরমোন বেড়ে গেলে এমন লক্ষণ দেখা দিতে পারে।
হাত-পায়ের অসাড়তা ও ঝিনঝিনি অনুভূতিমাঝে মাঝে হাত-পায়ে ব্যথা, ঝিনঝিনি বা অসাড়তা অনুভূত হতে পারে। হেপাটাইটিস সি বা অ্যালকোহলজনিত ফ্যাটি লিভারের কারণে স্নায়ুর ক্ষতি হলে এমন উপসর্গ দেখা দিতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি
- ১০ মিনিটের খেলা শেষ,আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলেনরওয়ে বনাম ইংল্যান্ডখেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)