ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সকালে খালি পেটে যে খাবারগুলো উপকারী ও যে খাবার গুলোতে আপনার মৃত্যু হতে পারে

২০২৫ নভেম্বর ৩০ ০৭:৩১:১৬

সকালে খালি পেটে যে খাবারগুলো উপকারী ও যে খাবার গুলোতে আপনার মৃত্যু হতে পারে

১. মধু ও লেবুর পানি

হালকা গরম জলে লেবুর রস ও এক চামচ মধু মিশিয়ে পান করলে শরীর ডিটক্স হয় এবং হজম শক্তি বাড়ে। এটি ওজন কমাতেও সহায়ক।

২. ভেজানো বাদাম

ভিটামিন ই, ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেসিয়াম ও ফাইবারে সমৃদ্ধ বাদাম শরীরকে প্রয়োজনীয় শক্তি দেয়। খালি পেটে ভেজানো বাদাম খাওয়া ব্রেইন পাওয়ার এবং হজমশক্তি বাড়ায়।

৩. ফল

সকালবেলা ফল খেলে তা শরীর দ্রুত শোষণ করে। এতে থাকা প্রাকৃতিক চিনি ও অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ককে সতেজ রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে খুব টক বা অ্যাসিডিক ফল সকালে খাওয়া ঠিক নয়।

৪. ওটস

ফাইবারে সমৃদ্ধ ওটস দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। এটি কোলেস্টেরল কমাতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং হজমশক্তি উন্নত করতে কার্যকর।

৫. পেঁপে

পেঁপেতে থাকা এনজাইম (প্যাপেইন) প্রোটিন ভাঙতে সাহায্য করে এবং অন্ত্র খুব ভালোভাবে পরিষ্কার রাখে। কোষ্ঠকাঠিন্য দূর করতেও এটি দারুণ কার্যকর।

খালি পেটে যে খাবারগুলো এড়িয়ে চলবেন১. কফি

খালি পেটে কফি পান করলে কর্টিসল হরমোন বাড়ে, যা স্ট্রেস তৈরি করে। পাশাপাশি অতিরিক্ত কফি পাকস্থলীর আস্তরণ ক্ষতিগ্রস্ত করে এবং অ্যাসিডিটি বাড়ায়।

২. খুব মশলাদার বা অ্যাসিডিক খাবার

এ ধরনের খাবার খালি পেটে অ্যাসিডিটি, বুকজ্বালা, পেটব্যথা কিংবা হজমে সমস্যা বাড়াতে পারে।

৩. ভারি খাবার

রাত থেকে সকাল পর্যন্ত দীর্ঘ সময় পেট খালি থাকে। এ সময় হঠাৎ ভারি বা তৈলাক্ত খাবার খেলে হজমে সমস্যা হয়, শরীরে জড়তা আসে এবং অস্বস্তি বাড়ে।

সকালে খালি পেটে সঠিক খাবার খাওয়া দিনের শক্তি ও স্বাস্থ্যের ভিত্তি গড়ে তোলে। তাই মধু-লেবুর পানি, ফল, বাদাম, ওটস বা পেঁপে—এসব স্বাস্থ্যকর খাবার দিয়ে দিন শুরু করুন। আর কফি, অতিমশলাদার বা ভারি খাবার সকালবেলা এড়িয়ে চলাই ভালো।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ