ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বায়ুদূষণে বাড়ছে ত্বকের সমস্যা বিশেষজ্ঞদের সতর্কবার্তা

২০২৫ নভেম্বর ২৬ ১৯:২০:১৭

বায়ুদূষণে বাড়ছে ত্বকের সমস্যা বিশেষজ্ঞদের সতর্কবার্তা

শীতের সময় শুধু সূর্যের আলো নয়, বায়ুদূষণও ত্বকের ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। শুষ্ক আবহাওয়া ও দূষণের কারণে ত্বকের রন্ধ্রপথ বন্ধ হওয়া, প্রদাহ বাড়া, বলিরেখা, ত্বক নিস্তেজ হওয়া এবং বিভিন্ন চর্মরোগ ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।

দূষণে থাকা ধুলা, ধোঁয়া ও রাসায়নিক কণা ত্বকে জমে ব্ল্যাকহেডস, ব্রণ থেকে শুরু করে ত্বকে কালচেভাব এবং রঙের অসমতা বাড়াচ্ছে। ফ্রি র‍্যাডিক্যাল তৈরি হয়ে ত্বকের কোলাজেন ভেঙে দেয়, ফলে বয়সের ছাপ আগেই পড়ছে।

এ ছাড়া দূষণ ত্বকের প্রাকৃতিক সুরক্ষা স্তরকে দুর্বল করে। পানিশূন্যতা থাকলে ত্বক আরও ভঙ্গুর হয়ে পড়ে এবং সংক্রমণের ঝুঁকি বাড়ে। গাড়ি ও কারখানার ধোঁয়া ত্বককে অতিসংবেদনশীল বানিয়ে র‍্যাশ ও লালচেভাব সৃষ্টি করতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ— প্রতিদিন ভালোভাবে মুখ পরিষ্কার করা, অ্যান্টি–অক্সিড্যান্টসমৃদ্ধ সেরাম ব্যবহার, ময়েশ্চারাইজার লাগানো, সানস্ক্রিন পরা, সপ্তাহে এক–দুই বার এক্সফোলিয়েশন এবং বাইরে গেলে মাস্ক ব্যবহার করা। পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার দূষণের ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ