ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

নিজের অজান্তেই পানি পান করছেন ৪ টি ভুল উপায়ে যা চরম ক্ষতি করছে শরীরের

২০২৫ নভেম্বর ২২ ১২:২১:০৮

নিজের অজান্তেই পানি পান করছেন ৪ টি ভুল উপায়ে যা চরম ক্ষতি করছে শরীরের

জীবন ধারণের জন্য পানি অপরিহার্য—এ কথা সবাই জানে। কিন্তু শুধু পানি পান করলেই যথেষ্ট নয়; কীভাবে পানি পান করছেন সেটিও স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলে। প্রতিদিন নিয়মিত পানি পান করেও অনেকেই হজমের সমস্যা, ক্লান্তি বা হরমোনের ভারসাম্যহীনতার মতো সমস্যায় ভোগেন। বিশেষজ্ঞদের মতে, পানির সঙ্গে সম্পর্কিত কয়েকটি ভুল অভ্যাস দীর্ঘমেয়াদে তৈরি করতে পারে ভয়াবহ বিপদ।

পুষ্টিবিদ রায়ান ফার্নান্দো বলেন, শরীর সুস্থ রাখতে পানি পানের ভুলগুলো এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে কিছু সাধারণ ভুল অভ্যাস অজান্তেই শরীরের ক্ষতি ডেকে আনে।

যে ৪টি ভুল বিপদ ডেকে আনতে পারে১. দ্রুত পানি পান করা

তৃষ্ণার্ত হলে অনেকেই হুড়োহুড়ি করে দ্রুত পানি পান করেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি শরীরের জন্য এক ধরনের শক তৈরি করে। তাই পানি কয়েক সেকেন্ড মুখে ধরে ধীরে পান করা উচিত।

২. খুব গরম বা ঠান্ডা পানি পান করা

গরমে ঠান্ডা পানি আর শীতে গরম পানি—এমন অভ্যাস শরীরের তাপমাত্রা সমন্বয়ে বাড়তি চাপ তৈরি করে। শরীরকে আগে সেই পানিকে স্বাভাবিক তাপমাত্রায় আনতে হয়, ফলে হজমে সমস্যা ও শক্তিক্ষয় বাড়ে। স্বাভাবিক তাপমাত্রার পানি সবচেয়ে উপকারী।

৩. খাবারের সময় পানি পান করা

খাবার খাওয়ার মাঝখানে পানি পান করলে হজমের প্রক্রিয়া ধীর হয়ে যায়। এতে অ্যাসিডিটি, গ্যাস ও অম্বলের সমস্যা দেখা দিতে পারে। তাই খাবারের এক ঘণ্টা আগে বা পরে পানি পান করতে বিশেষজ্ঞদের পরামর্শ।

৪. প্লাস্টিকের বোতলে পানি রাখা

প্লাস্টিকের বোতলে পানি রাখা এবং সেখান থেকেই পান করা ক্ষতিকর অভ্যাস। তাপ বা রোদে রাখা প্লাস্টিক থেকে বিপিএ ও ফ্যাথলেটসের মতো রাসায়নিক পানিতে মিশে যেতে পারে, যা হরমোনের ভারসাম্য নষ্ট করে, প্রজনন সমস্যা ও কোষ ক্ষতির ঝুঁকি বাড়ায়। পাশাপাশি মাইক্রোপ্লাস্টিক শরীরে দীর্ঘমেয়াদি প্রদাহ সৃষ্টি করতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শআয়ুর্বেদ বিশেষজ্ঞ বিকাশ চাওলা জানান, বরফ ঠান্ডা পানি হজমক্ষমতা কমিয়ে দেয় এবং পাকস্থলিতে সমস্যা তৈরি করে। তার মতে, হালকা গরম পানি শরীরের জন্য উপকারী, যা ত্বক পরিষ্কার রাখতেও সাহায্য করে।

নয়ডা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের প্রফেসর ড. এস এ রেহমান বলেন, প্লাস্টিকের বোতল থেকে পানি পান করলে ক্ষতিকর রাসায়নিক শরীরে প্রবেশ করে। তাই প্রতিদিন কতটা পানি খাচ্ছেন—তার পাশাপাশি কীভাবে পানি খাচ্ছেন তাও লক্ষ্য রাখা জরুরি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত