ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
দুঃসংবাদ! যে সকল হজযাত্রীদের ফেরত পাঠাবে সৌদি আরব
সৌদি আরব ২০২৬ সালের হজকে সামনে রেখে কঠোর স্বাস্থ্যবিধি জারি করেছে। নতুন নীতিমালা অনুযায়ী, গুরুতর কোনো রোগে আক্রান্ত ব্যক্তিরা এবার হজে অংশ নিতে পারবেন না। ক্যানসার, হৃদরোগ, কিডনি বিকল, নিয়মিত ডায়ালাইসিস নিতে হয় এমন রোগী, জটিল লিভার বা ফুসফুসজনিত সমস্যা, সংক্রামক রোগ, মানসিক অসুস্থতা, আলঝেইমার, ডিমেনশিয়া, গুরুতর স্নায়বিক সমস্যা ও প্রতিবন্ধিতায় ভোগা ব্যক্তিদের হজ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া মৃগী, হুপিং কাশি, যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক ফিভার এবং অন্তঃসত্ত্বা নারীরাও হজে যেতে পারবেন না। সৌদিতে পৌঁছানোর পর এমন কেউ শনাক্ত হলে তাকে তৎক্ষণাৎ নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং এর সমস্ত ব্যয় বহন করতে হবে সংশ্লিষ্ট যাত্রীকে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, হজের সময় অতিরিক্ত ভিড়, প্রচণ্ড গরম ও শারীরিক পরিশ্রম দীর্ঘস্থায়ী রোগীদের জন্য জীবনঘাতী ঝুঁকি তৈরি করে। তাই সবার নিরাপত্তার স্বার্থে কঠোর নিয়ম প্রযোজ্য করা হয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, অনুপযুক্ত রোগীর জন্য চিকিৎসক ফিটনেস সনদ দিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। হজযাত্রীদের স্বাস্থ্যগত যোগ্যতা যাচাইয়ে বিশেষ মনিটরিং টিমও কাজ করবে বলে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)