ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
“চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস”
ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে আবারও তুমুল আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তার মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের হওয়ায় চলচ্চিত্র ও দর্শকমহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সালমান শাহর প্রসঙ্গ উঠলেই নাম আসে চিত্রনায়িকা শাবনূরএর। যদিও মামলায় শাবনূর অভিযুক্ত নন, তবুও কিছু মহল তাঁকে সালমান শাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে দেখছে।
সম্প্রতি সালমান শাহর এক সময়কার ঘনিষ্ঠ বন্ধু ও বিনোদন সাংবাদিক দুলাল খান শাবনূরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, শাবনূর সালমানের সম্পর্কিত নানা তথ্য গোপনে নায়কের সাবেক স্ত্রী সামিরা হককে জানিয়ে দিতেন। দুলাল খানের কথায়, “সালমান অসুস্থ থাকলে শাবনূর তাকে দেখতে আসতেন। কিন্তু সেই খবর সামিরা হক পেয়ে যেতেন। পরে জানতে পারি সালমানের সঙ্গে যা কথাবার্তা হতো, সব শাবনূর ভাবির কাছে জানিয়ে দিত। এরপর সালমান শাবনূরের সঙ্গে সিনেমা না করার সিদ্ধান্ত নেন।”
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে বিস্মিত করে নায়ক সালমান শাহ না ফেরার দেশে চলে যান। মৃত্যুর এত বছর পরও তিনি দর্শকের মনে ঢালিউডের হার্টথ্রব নায়ক হিসেবে জীবন্ত। দীর্ঘদিন ধরে এই মৃত্যুকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হলেও, একাধিক তদন্তে সত্যের পুরো চিত্র কখনও প্রকাশ পায়নি। এই কারণেই ২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়।
হত্যা মামলায় মোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। বাকি ১০ জন হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।
এই ঘটনার পর শাবনূরও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। চলচ্চিত্রের এই বিতর্ক ও ইতিহাস নিয়ে দর্শক ও বিনোদনপ্রেমীরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন, কেউ সমর্থন করছেন আবার কেউ নিন্দা করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি
- ১০ মিনিটের খেলা শেষ,আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলেনরওয়ে বনাম ইংল্যান্ডখেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)