ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং, কবে ও কোথায় হবে কনসার্ট, জানুন বিস্তারিত

২০২৫ অক্টোবর ২৯ ১৬:৫১:৩৩

বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং, কবে ও কোথায় হবে কনসার্ট, জানুন বিস্তারিত

বাংলাদেশে আসছেন ভারতের প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং। সুরের জাদুকর এই শিল্পী তাঁর অনন্য কণ্ঠে কোটি শ্রোতার হৃদয় ছুঁয়েছেন। প্রেম, বেদনা, ভালোবাসা আর স্মৃতির মিশেলে ভরা তাঁর প্রতিটি গান ভক্তদের মনে সৃষ্টি করে অন্যরকম অনুভূতি। সেই অরিজিৎ এবার সরাসরি ঢাকায় এসে মঞ্চ মাতাতে যাচ্ছেন বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য।

ইতোমধ্যে তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়েছে অনলাইন জগতে। ইভেন্ট আয়োজনের দায়িত্বে থাকা ট্রিপল টাইম কমিউনিকেশন ও টিকিট টুমোরো নামের প্ল্যাটফর্মগুলো তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু করেছে।

তবে ঠিক কবে নাগাদ এই কনসার্ট অনুষ্ঠিত হবে বা কোথায় হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আয়োজক সূত্র জানিয়েছে, খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে অরিজিৎ সিং ঢাকায় অনুষ্ঠিত “অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা” শিরোনামের কনসার্টে পারফর্ম করে ভক্তদের মন জয় করেছিলেন। দীর্ঘ ৯ বছর পর আবারো বাংলাদেশের মঞ্চে তাঁর প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত