ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ভাইরাল সেই নারী সম্পর্কে চমকপ্রদ তথ্য, যাকে নিয়ে সরগরম নেটদুনিয়া
সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে একমাত্র নাম—‘ব্লু শাড়িওয়ালি’। নীল শাড়িতে হাসিমাখা এক নারীর ছবিই এখন ট্রেন্ডের শীর্ষে। হাজারো মিম, অসংখ্য রিঅ্যাকশন আর অবিরাম আলোচনার কেন্দ্রে থাকা এই নারীর পরিচয় এবার পরিষ্কার হলো। তিনি আর কেউ নন—মারাঠি এবং হিন্দি সিনেমার সুপরিচিত অভিনেত্রী গিরিজা ওক গোড়বোলে।
অনেকে তাঁকে তুলনা করছেন সিডনি সুইনি বা মনিকা বেলুচি-এর সঙ্গে। কিন্তু ২০ বছরের অভিনয়জীবনে গিরিজা বহু আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যদিও এত ব্যাপক ভাইরাল হওয়া তাঁর জন্য এক নতুন অভিজ্ঞতা।
ভাইরাল হওয়ার পর গিরিজার প্রতিক্রিয়া
গিরিজা জানিয়েছেন, হঠাৎ করেই রবিবার সন্ধ্যায় তাঁর ফোনে কল ও বার্তার বন্যা বয়ে যায়। তিনি তখন নাটকের মহড়ায় ব্যস্ত থাকায় বিষয়টি প্রথমে বুঝতে পারেননি। পরে বন্ধুরা জানালে তিনি দেখেন, তাঁর ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুলনা, আলোচনা ও মিম বানানোর বন্যা।
তার ভাষায়—“এই হঠাৎ ভাইরাল হওয়া আমাকে মুগ্ধও করেছে, আবার মজা লাগছেও। তবে এসব সাময়িক। আমার কাজই স্থায়ী।”
নেটদুনিয়ার কিছু বিতর্কও এসেছে সামনে
গিরিজা জানান, কিছু ভুয়া অ্যাকাউন্ট তাঁর ছবি বিকৃতভাবে ব্যবহার করেছে। এমনকি ‘ভাবি লাভার’-ধরনের অসভ্য ক্যাপশনও যুক্ত করেছে। তবে মারাঠি দর্শক দ্রুত এগুলো ধরে ফেলেন এবং তাঁকে সমর্থন জানান।
ভাইরাল হওয়া ভিডিওর আসল গল্প
যে ভিডিও ক্লিপটি তাঁকে রাতারাতি ভাইরাল করেছে, তা ছিল এক পুরনো সাক্ষাৎকারের অংশ। সেখানে তিনি কলেজ জীবনের একটি মজার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন।পদার্থবিজ্ঞানের শিক্ষক ক্লাসে এসে জিজ্ঞেস করেন—“What are babes?”
পুরো ক্লাস হতবাক। শেষে জানা যায়, তিনি আসলে বলতে চেয়েছিলেন—“What are waves?”কিন্তু উচ্চারণের কারণে সেটা ‘বেবস’ শুনিয়েছিল!
এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঢেউ তোলে, আর সেখান থেকেই ট্রেন্ডিংয়ে উঠে আসেন গিরিজা।
? গিরিজার পরিবার ও পেশাগত পটভূমি
অভিনয় পরিবার থেকেই এসেছেন তিনি—
বাবা: গিরিশ ওক (খ্যাতিমান অভিনেতা)
শ্বশুর: চলচ্চিত্র প্রযোজক
স্বামী: চলচ্চিত্র নির্মাতা সুহৃদ গোড়বোলে
মারাঠি, হিন্দি ও কন্নড়—তিন ভাষাতেই সমান দক্ষতায় কাজ করেছেন তিনি।বলিউডে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে—
তারে জমিন পর
শোর ইন দ্য সিটি
ব্লকবাস্টার জওয়ান
১৯৮৭ সালে জন্ম নেওয়া গিরিজা বায়োটেকনোলজিতে স্নাতক এবং বিজনেস ম্যানেজমেন্টেও পড়াশোনা করেছেন। ছাত্রজীবন থেকেই থিয়েটারে যুক্ত থাকার কারণেই তিনি অভিনয়শিল্পী হিসেবে বিকশিত হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)