ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
গুরুতর অভিযোগ মৌনী রায়ের
চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়ার জন্য কাস্টিং কাউচ বিষয়টি নতুন নয়। যুগ যুগ ধরে নায়ক-নায়িকাদের সঙ্গে এমন ঘটনা ঘটে আসছে। কেউ কেউ এর বিরুদ্ধে মুখ খুললেও, অধিকাংশই কাজ হারানোর ভয়ে চুপ করে থাকেন। কাস্টিং কাউচ ইন্ডাস্ট্রির একটি ওপেন সিক্রেট।
এবার বলিউডের এই ওপেন সিক্রেট নিয়েই মুখ খুললেন বলিউডের বাঙালি অভিনেত্রী মৌনী রায়। সম্প্রতি একটি পডকাস্টে মৌনী জানালেন, ক্যারিয়ারের শুরুতে একটি দৃশ্য বোঝাতে গিয়ে কাস্টিং ডিরেক্টর কী করেছিলেন।
মৌনী রায়ের অভিনয় ক্যারিয়ার শুরু হয় টেলিভিশনের মাধ্যমে। ‘নাগিন’ ধারাবাহিকে দুরন্ত অভিনয় করে তিনি নজর কেড়েছিলেন। একতা কাপুরের বালাজী ফিল্মসের মাধ্যমে মৌনী একের পর এক টেলি ধারাবাহিকে অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে ‘কিউকি সাস ভি কভি বহু থি’, ‘কস্তুরি’, ‘দেব কা দেব মহাদেব’।
মৌনীর সিনেমা যাত্রা শুরু হয় ২০১৮ সালে ‘গোল্ড’ ছবি দিয়ে। প্রথম ছবিতে সুপারস্টার অক্ষয়ের বিপরীতে অভিনয় করে তিনি আলাদা নজর কেড়েছিলেন। এরপর ‘রোমিও আকবর ওয়াল্টার’ এবং ‘মেড ইন চায়না’ ছবিতেও অভিনয় করেছেন।
পডকাস্টে মৌনী রায় বলেন, বলিউডে সাধারণভাবে কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হননি। তবে ক্যারিয়ারের শুরুতে এক বিজ্ঞাপনের কাস্টিং ডিরেক্টরের আচরণ আজও ভুলতে পারেননি।
তিনি আরো বলেন, “এক বিজ্ঞাপনের শুটের জন্য আমাকে একটি দৃশ্য বোঝাচ্ছিলেন পরিচালক, যেখানে নায়িকা সুইমিংপুলের পানিতে ডুবে যাচ্ছিল। নায়ক তাকে বাঁচাতে গিয়ে মাউথ-টু-মাউথ রেসকিউ ব্রেথ দেওয়ার দৃশ্য ছিল। সেই দৃশ্য বোঝাতে গিয়ে সত্যিই আমাকে মাটিতে ফেলে আমার মুখে মুখ ঢুকিয়ে দিয়েছিলেন। পুরো ঘটনায় ঘেন্না লেগেছিল এবং আমি কাঁদতে শুরু করেছিলাম। আজও সেই দিনটি মনে হলে বিরক্তি হয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE