ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

চিকিৎসকদের জন্য বিশাল সুখবর

২০২৫ নভেম্বর ০১ ১২:৩০:২৫

চিকিৎসকদের জন্য বিশাল সুখবর

বাংলাদেশের সরকারি চিকিৎসকদের জন্য এ যেন বছরের সবচেয়ে বড় সুখবর! অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় ৭ হাজার ৫০০ চিকিৎসককে সুপারনিউমারারি পদে পদোন্নতি দিতে যাচ্ছে। এটি এত বড় পরিসরে একযোগে পদোন্নতির উদ্যোগ, যা স্বাস্থ্যখাতে আগে কখনও হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে এই প্রক্রিয়ায় আওয়ামী লীগ–সমর্থিত চিকিৎসক সংগঠন স্বাচিপের (স্বাধীনতা চিকিৎসক পরিষদ) বেশ কয়েকজন সদস্য বাদ পড়েছেন। এমনকি সাতজন চিকিৎসককে পদোন্নতির প্রজ্ঞাপন দেওয়ার পর সেটি আবার বাতিলও করেছে মন্ত্রণালয়, যা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

মন্ত্রণালয়ের দাবি, যেসব চিকিৎসক বাদ পড়েছেন তাদের বিরুদ্ধে নানা ধরণের প্রশাসনিক বা আচরণগত অভিযোগ রয়েছে। আর যেসব প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে, সেগুলো নাকি ‘ভুলবশত’ জারি হয়েছিল।

কেন এ পদোন্নতি ‘সুপারনিউমারারি’?

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে দীর্ঘদিন ধরে পদশূন্যতা ও প্রশাসনিক জট ছিল। বিদ্যমান পদসংখ্যার চেয়ে বেশি চিকিৎসককে অস্থায়ীভাবে উচ্চপদে উন্নীত করার মাধ্যমে এই সংকট দূর করতে চায় সরকার। এই প্রক্রিয়াকেই বলা হয় “সুপারনিউমারারি পদোন্নতি”।

রাজনৈতিক ভারসাম্য আনতেই কি এই উদ্যোগ?

২০০৯ সাল থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত স্বাস্থ্য খাতের নেতৃত্বে ছিলেন মূলত স্বাচিপ ও আওয়ামী লীগ–সমর্থিত চিকিৎসকেরা। তাদের নিয়ন্ত্রণ ছিল মহাপরিচালক, অধ্যক্ষ, পরিচালক, তত্ত্বাবধায়ক ও প্রকল্প পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে।ফলে বিএনপি–সমর্থিত ড্যাব, জামায়াত–সমর্থিত এনডিএফ, বামঘেঁষা ও অরাজনৈতিক চিকিৎসকেরা বছরের পর বছর পদোন্নতি ও প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

নতুন সরকারের এই উদ্যোগ তাই অনেকের কাছে স্বাস্থ্য প্রশাসনে ভারসাম্য ফেরানোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অভ্যন্তরীণ যাচাই-বাছাই চলছে

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর জানিয়েছেন, “মোট ৮২টি বিষয়ের চিকিৎসকদের পদোন্নতির কাজ চলছে। এত বড় আকারে পদোন্নতির প্রক্রিয়া আগে কখনো হয়নি।”অন্যদিকে স্বাস্থ্যসচিব মো. সাঈদুর রহমান বলেন, “যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের পদোন্নতি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তদন্ত শেষে যাদের কাগজপত্র সঠিক পাওয়া যাবে, তারা প্রাপ্য পদোন্নতি পাবেন।”

এ পদোন্নতির ফলে চিকিৎসক সমাজে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অসন্তোষ ও অসমতা দূর হবে, এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত