ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
বাচ্চা হচ্ছে না ! গর্ভধারণে দেরি হলে মেনে চলুন এই ৯ পরামর্শ
গর্ভধারণে সহায়ক ৯টি কার্যকর কৌশল
নারী জীবনের অন্যতম পরিপূর্ণতা মা হওয়া। কিন্তু অনিয়মিত জীবনযাপন, মানসিক চাপ কিংবা শারীরিক সমস্যার কারণে অনেক সময় গর্ভধারণে বাধা দেখা দেয়। গাইনি ও অবস বিশেষজ্ঞ ডা. সাবরিনা সুলতানা মিষ্টি মনে করেন, নিজের শরীরকে ভালোভাবে জানা ও কিছু সহজ অভ্যাস অনুসরণ করলেই গর্ভধারণের পথ অনেকটাই সহজ হতে পারে।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি গর্ভধারণে সহায়ক ৯টি গুরুত্বপূর্ণ কৌশল তুলে ধরেছেন।
১. ঋতুচক্রের নিয়ম জেনে রাখা
প্রতিমাসে পিরিয়ডের প্রথম দিনটি ক্যালেন্ডারে লিখে রাখুন। এতে ওভুলেশন বা ডিম্বাণু নিঃসরণের সময় জানা সহজ হয়। কারণ এই সময়টিতেই গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি।
২. ওভুলেশনের সময় নির্ধারণ
সাধারণত পিরিয়ডের দুই সপ্তাহ আগে ওভুলেশন ঘটে। অর্থাৎ পরবর্তী মাসিক শুরুর প্রায় ১২-১৬ দিন আগে এটি হয়। এই সময়ের আশপাশে সম্পর্ক স্থাপন গর্ভধারণের সম্ভাবনা বাড়ায়।
৩. উর্বর সময় (Fertile Window) চেনা
ওভুলেশনের আগের পাঁচ দিন এবং ওভুলেশনের দিন—এই ছয় দিনকে বলা হয় ফার্টাইল উইন্ডো। এই সময় বিকল্প দিনে শারীরিক সম্পর্ক স্থাপন সবচেয়ে ফলপ্রসূ।
৪. ওজন নিয়ন্ত্রণে রাখা
অতিরিক্ত বা কম ওজন উর্বরতার শত্রু। BMI ১৮ থেকে ২৫ এর মধ্যে রাখলে শরীরের হরমোন ভারসাম্য ঠিক থাকে ও গর্ভধারণ সহজ হয়।
৫. ফলিক অ্যাসিড ও ভিটামিন গ্রহণ
গর্ভধারণের পরিকল্পনা করছেন এমন নারীদের প্রতিদিন ৪০০ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এটি ভবিষ্যৎ শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশে সহায়ক।
৬. পুষ্টিকর খাবার খাওয়া
সবুজ শাকসবজি, ডিম, মাছ, দুধ, ডাল, ফলমূল ও দই—এই খাবারগুলো শরীরে প্রয়োজনীয় হরমোন ব্যালান্স বজায় রাখতে সাহায্য করে।
৭. অতিরিক্ত ব্যায়াম এড়িয়ে চলা
পরিমিত ব্যায়াম শরীরের জন্য ভালো, তবে অতিরিক্ত ব্যায়াম বা পরিশ্রম ওভুলেশনকে ব্যাহত করতে পারে। ভারসাম্যপূর্ণ রুটিনই শ্রেয়।
৮. বয়সের প্রভাব সম্পর্কে সচেতন থাকা
নারীদের উর্বরতা সাধারণত ৩০ বছরের পর থেকে ধীরে ধীরে কমে, এবং ৩৭ বছরের পর দ্রুত হ্রাস পায়। তাই গর্ভধারণের পরিকল্পনা বয়স ও শারীরিক সক্ষমতা অনুযায়ী করা গুরুত্বপূর্ণ।
৯. ধূমপান ও মদ্যপান পরিহার
নিকোটিন ও অ্যালকোহল নারী-পুরুষ উভয়ের উর্বরতা নষ্ট করে এবং ডিম্বাণুর মান ক্ষতিগ্রস্ত করে। তাই মা হতে চাইলে এই অভ্যাসগুলো সম্পূর্ণভাবে ত্যাগ করা উচিত।
বিশেষজ্ঞের অতিরিক্ত পরামর্শ
ডা. সাবরিনা আরও বলেন,
“৩৫ বছরের বেশি বয়সী নারী যদি টানা ছয় মাস নিয়মিত সম্পর্কের পরও গর্ভধারণে ব্যর্থ হন, তাহলে বন্ধ্যাত্ব পরীক্ষা করানো উচিত। ৩৫ বছরের নিচে হলে এক বছর চেষ্টা করার পরও ফল না এলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)