ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীদের জন্য স্বর্ণ নিয়ে আসার নতুন নিয়ম: কতটুকু সোনা আনতে পারবেন
বর্তমান সময়ে দেশে স্বর্ণের দাম ক্রমবর্ধমান। একটি ভরি স্বর্ণের দাম বর্তমানে ২ লাখ টাকার ওপরে পৌঁছেছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশ থেকে দেশে ফেরার সময় প্রবাসীরা স্বর্ণ আনার ক্ষেত্রে সুবিধা পেতে পারেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশ থেকে শুল্কমুক্ত সুবিধায় স্বর্ণালংকার আনা সম্ভব। পাশাপাশি, নির্ধারিত পরিমাণ শুল্ক পরিশোধ করে স্বর্ণের বারও দেশে আনা যাবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছর থেকে জারি করা ‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী বিদেশ থেকে ফেরার সময় যাত্রীরা স্বর্ণ এবং রুপার গহনা সহজভাবে আনতে পারবেন।
নতুন বিধিমালার আওতায়, একজন যাত্রী প্রতি বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণালংকার শুল্কমুক্ত আনতে পারবেন। অর্থাৎ প্রায় ৮ ভরি ১০ আনা ওজন পর্যন্ত সোনার গহনার জন্য কোনো শুল্ক প্রযোজ্য হবে না। রূপার ক্ষেত্রে এই সীমা নির্ধারণ করা হয়েছে ২০০ গ্রাম। তবে একই প্রকারের গহনা একবারে ১২টির বেশি আনা যাবে না।
স্বর্ণের বার আনার ক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী, কোনো যাত্রী বছরে একবার সর্বোচ্চ ১০ তোলা ওজনের একটি সোনার বার আনতে পারবেন। তবে এই ক্ষেত্রে তোলাপ্রতি ৫ হাজার টাকা শুল্ক দিতে হবে।
যাত্রীরা বিমানবন্দরে অবতরণের পর ‘ব্যাগেজ ঘোষণা ফরম’ পূরণ করবেন। ফরমে পাসপোর্ট নম্বর, নাম, ফ্লাইট নম্বর, জাতীয়তা ও আগমন দেশের তথ্য দেওয়ার পাশাপাশি শুল্কযোগ্য পণ্যের বিবরণ দিতে হবে। নির্ধারিত সীমার মধ্যে থাকা স্বর্ণ ও রূপার জন্য ফরম পূরণ করা প্রয়োজন নেই এবং গ্রিন চ্যানেল ব্যবহার করে সরাসরি বিমানবন্দর ত্যাগ করা যাবে। তবে সীমার অতিরিক্ত আনলে শুল্ক দিতে হবে।
দেশের বাজারে বর্তমানে স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় বিক্রি হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল