ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

গর্ভধারণের সবচেয়ে সঠিক সময় ও সহজ পদ্ধতি জানালেন ডা. তাসনিম জারা

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ০৯ ১২:৪৫:০৯

গর্ভধারণের সবচেয়ে সঠিক সময় ও সহজ পদ্ধতি জানালেন ডা. তাসনিম জারা

সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েক মাস আগে থেকেই কিছু প্রস্তুতি নেওয়া জরুরি। গর্ভধারণের সবচেয়ে সম্ভাবনাময় সময় বা ফারটাইল উইন্ডো নির্ধারণের বিভিন্ন পদ্ধতি আছে। একাধিক পদ্ধতি একত্রে ব্যবহার করলে সম্ভাবনাময় সময় নির্ধারণ সহজ হয় এবং সহবাসের মাধ্যমে দ্রুত গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি পায়।

যুক্তরাজ্যের কেমব্রিজের চিকিৎসক ও সহায় হেলথের সহ-প্রতিষ্ঠাতা ডা. তাসনিম জারা সম্প্রতি জানান, সন্তান নেওয়ার আগে কীভাবে প্রস্তুতি নিতে হবে এবং গর্ভধারণের সম্ভাবনাময় সময় নির্ধারণ করা যায়।

১. সাদা স্রাব পর্যবেক্ষণ করে গর্ভধারণের সময় নির্ধারণ

মাসিক নিয়মিত বা অনিয়মিত যেকোনো মহিলাই এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। প্রতি মাসে সাদা স্রাবের চারটি অবস্থা লক্ষ্য করতে হবে:

শুরুতে শুকনো বা অদৃশ্য সাদা স্রাব: সম্ভাবনা প্রায় শূন্য।

হালকা ভেজা: সম্ভাবনা ১–২%।

ঘন সাদা স্রাব: সম্ভাবনা বৃদ্ধি পায়, প্রায় ২.৫%।

পাতলা ও পিচ্ছিল সাদা স্রাব (ডিম্বাণুর মতো): গর্ভধারণের সম্ভাবনা সর্বোচ্চ, প্রায় ৩০%।

এই পদ্ধতি অনুসারে, যেদিন পাতলা পিচ্ছিল সাদা স্রাব শুরু হয়, সেই দিন থেকে পরবর্তী তিন দিন পর্যন্ত সহবাসের মাধ্যমে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।

২. শরীরের তাপমাত্রা মাপা

ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গমনের পর শরীরের তাপমাত্রা সামান্য বেড়ে যায়। প্রতিদিন সকালে বিছানায় ঘুম থেকে ওঠার পর মুখের তাপমাত্রা মাপুন। ৬ দিনের কম তাপমাত্রার পর ৩ দিন বেশি তাপমাত্রা থাকলে সেই তিন দিনই ফারটাইল উইন্ডো।

৩. স্ট্যান্ডার্ড ডে পদ্ধতি

মাসিকের সাইকেল ২৬–৩২ দিনের মধ্যে হলে কার্যকর। মাসিক শুরু হওয়ার দিন থেকে ৮–১৯ দিন পর্যন্ত সহবাস করলে সম্ভাবনা বেশি। তবে অন্যান্য পদ্ধতির সঙ্গে মিলিয়ে ব্যবহার করলে আরও নির্ভরযোগ্য ফল পাওয়া যায়।

৪. ক্যালেন্ডার পদ্ধতি

৬ মাস ধরে মাসিকের সাইকেল নোট করুন। সবচেয়ে ছোট সাইকেল থেকে ১৮ দিন বিয়োগ করুন এবং সবচেয়ে লম্বা সাইকেল থেকে ১১ দিন বিয়োগ করুন। এই দুই সংখ্যার মধ্যে থাকা দিনগুলো ফারটাইল উইন্ডো।

৫. অন্যান্য পদ্ধতি

ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করে হরমোন লেভেল পরীক্ষা করতে পারেন।

মোবাইল অ্যাপ (যেমন Flo, Clue, Glow) ফারটাইল উইন্ডো নির্ধারণে সহায়তা করে।

শরীরের লক্ষণ যেমন স্তনে বা তলপেটে ব্যথা, পেট ফাঁপা – সহায়ক হলেও ১০০% নির্ভরযোগ্য নয়।

ডা. তাসনিম জারা মনে করিয়ে দেন, প্রতিটি মহিলার ফারটাইল উইন্ডো আলাদা এবং এক মাস থেকে অন্য মাসে ভিন্ন হতে পারে। তবে সঠিক পদ্ধতি অবলম্বন করলে, ১–২ দিনের ব্যবধানেও সন্তান নেওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

মনে রাখবেন: ১ বছর নিয়মিত চেষ্টা করেও সফল না হলে চিকিৎসকের পরামর্শ নিন। ৩৫ বছরের বেশি বয়সের মহিলাদের ক্ষেত্রে ৬ মাস চেষ্টা করেও সফল না হলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিৎ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত