ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সাবধান! এই লক্ষণগুলো পিত্তথলির পাথরের ইঙ্গিত হতে পারে
আমাদের শরীরের ডানপাশের উপরের দিকে একটি ছোট অঙ্গ রয়েছে, যাকে পিত্তথলি (Gallbladder) বলা হয়। এটি চর্বিযুক্ত খাবার হজমে সহায়তা করে। এই পিত্তথলির ভেতরে জমে থাকা পিত্তরস থেকে মাঝে মাঝে কোলেস্টেরলজাতীয় উপাদান শক্ত হয়ে ছোট-বড় পাথরের মতো বস্তু তৈরি হয়। এগুলোকে বলা হয় গলস্টোন বা পিত্তথলির পাথর।
পাথর অনেক সময় ছোট ছোট দানার মতো হয়, আবার টেনিস বলের মতো বড়ও হতে পারে। একাধিক পাথরও একসঙ্গে থাকতে পারে। অনেক সময় কোনো উপসর্গ ছাড়াই পাথর শরীরে থেকে যায়, তবে উপসর্গ শুরু হলে চিকিৎসার বিকল্প থাকে না।
কোন লক্ষণগুলোতে সতর্ক হবেন?
পিত্তথলির পাথর যদি পিত্তনালিতে আটকে যায় বা প্রদাহ তৈরি করে, তবে দেখা দিতে পারে কয়েকটি গুরুতর লক্ষণ:
হঠাৎ পেটের ডান দিকে তীব্র ব্যথা (কয়েক মিনিট থেকে ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে)
বমি বমি ভাব বা বমি
চোখ ও ত্বক হলদেটে হওয়া (জন্ডিস)
জ্বর বা শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া
এই উপসর্গগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
কারা ঝুঁকিতে বেশি?
নারীরা (পুরুষদের তুলনায় বেশি ঝুঁকিতে)
বয়স ৪০ বছরের বেশি
অতিরিক্ত ওজন বা স্থূলতা
অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার খাওয়া
দ্রুত ওজন কমানো
পর্যাপ্ত শাকসবজি না খাওয়া
ইস্ট্রোজেন জাতীয় ওষুধ সেবন
কিছু রক্তের রোগ বা লিভারের সমস্যা
সম্ভাব্য জটিলতা
কোলেসিস্টাইটিস: পিত্তথলির প্রদাহ
পিত্তনালির প্রতিবন্ধকতা: পাথর আটকে গিয়ে সমস্যা সৃষ্টি
প্যানক্রিয়াটাইটিস: অগ্ন্যাশয়ের প্রদাহ
পিত্তথলির ক্যান্সার: যদিও খুব বিরল, তবুও গুরুতর
চিকিৎসা
পিত্তথলির পাথর হলে কার্যকর চিকিৎসা হলো অস্ত্রোপচারের মাধ্যমে পিত্তথলি অপসারণ। তাই, কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)