ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মাঝ আকাশে আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে স্প্যানিশ পাইলটের চরম রসিকতা
বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ তখন তুঙ্গে। ঠিক সেই সময় হাজার হাজার ফুট ওপরে আকাশে উড়ছিল একটি যাত্রীবাহী বিমান। বিমানে থাকা অনেক যাত্রীই ছিলেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। ইন্টারনেট সংযোগ না থাকায় স্পেন-আর্জেন্টিনা ফাইনালের ফল জানার কোনো সুযোগ ছিল না তাদের। আর সেই পরিস্থিতির সুযোগ নিয়েই এক স্প্যানিশ পাইলট এমন একটি রসিকতা করেন, যা কয়েক সেকেন্ডের জন্য পুরো বিমানে উৎসবের আবহ তৈরি করলেও পরে নেমে আসে হতাশার নীরবতা।
বিমানটি যখন গন্তব্যের পথে, তখন ককপিট থেকে মাইক্রোফোনে যাত্রীদের উদ্দেশে কথা বলা শুরু করেন পাইলট। তিনি জানান, অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং দুই দলই অসাধারণ লড়াই করেছে। এরপর তিনি বলেন, ‘আমরা আমাদের আর্জেন্টাইন বন্ধুদের অভিনন্দন জানাতে চাই...।’ এই কথাটুকু শোনার পরই বিমানে থাকা আর্জেন্টিনা সমর্থকেরা ধরে নেন, তাদের প্রিয় দলই বুঝি বিশ্বকাপ জিতেছে। মুহূর্তের মধ্যে হাততালি, উল্লাস আর আনন্দধ্বনিতে ভরে ওঠে পুরো কেবিন।
কিন্তু কয়েক সেকেন্ড পরই পাইলট বাক্যটি শেষ করেন, ‘...কারণ স্পেন বিশ্বকাপ জিতেছে।’ এতক্ষণ যারা আনন্দে আত্মহারা ছিলেন, তারা এক মুহূর্তেই হতভম্ব হয়ে যান। পুরো বিমানে নেমে আসে নিস্তব্ধতা। পরে পাইলট হাসতে হাসতে জানান, তিনি কেবল যাত্রীদের সঙ্গে একটু মজা করেছিলেন।
বিশ্বকাপের ফাইনালে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। নির্ধারিত সময় গোলশূন্য থাকলেও অতিরিক্ত সময়ে ১০ জনের আর্জেন্টিনার বিপক্ষে সুযোগ কাজে লাগিয়ে শিরোপা নিশ্চিত করে লা রোহারা। ফাইনালের ফল জানার আগেই মাঝ আকাশে ঘটে যাওয়া এই ঘটনাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?