ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
দাম কমল ৩৩ প্রকার জরুরি ওষুধের, সর্বোচ্চ ছাড় ৫০%
মুস্তাকিম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) ৩৩ প্রকার অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমিয়েছে। বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা জানান, সিন্ডিকেট ভেঙে কাঁচামাল যৌক্তিক দামে কেনার ফলে ব্যয় কমেছে, যার প্রভাব সরাসরি পড়েছে ওষুধের দামে। সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে এসব ওষুধের দাম।
যেসব ওষুধের দাম কমেছেদাম কমানো ওষুধের মধ্যে রয়েছে—অ্যান্টিবায়োটিক, নিউমোনিয়া, সর্দি, জ্বর, উচ্চরক্তচাপ, গ্যাস্ট্রিক আলসার, কৃমিনাশক, ব্যথানাশক, হাঁপানি ও ভিটামিন-সংক্রান্ত ওষুধ। উল্লেখযোগ্যভাবে কমেছে ওমিপ্রাজল ক্যাপসুল, কেটোরোলাক ইনজেকশন, অনডানসেট্রন ইনজেকশন, সেফট্রিয়াক্সোন, সেফটাজিডিম এবং মেরোপেন ওমিপ্রাজল ইনজেকশনের দাম।
বিশেষ ছাড়ের উদাহরণমনটিলুকাস্ট ট্যাবলেটের দাম ১০ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে করা হয়েছে মাত্র ৫ টাকা। গ্রামীণ ক্লিনিকে সরবরাহকৃত ৩২ ধরনের ওষুধের মধ্যে ২২টির দামও কমানো হয়েছে। এর মধ্যে রয়েছে—গ্যাস্ট্রিকের অ্যান্টাসিড, প্যারাসিটামল, সালবিউটামল, অ্যালবেনডাজল, ক্লোরামফেনিকল আই ড্রপ, মেটফর্মিনসহ নিত্যপ্রয়োজনীয় বহু ওষুধ।
জনবল ছাঁটাই প্রসঙ্গসংবাদ সম্মেলনে সামাদ মৃধা আরও জানান, ইডিসিএলে উৎপাদন সক্ষমতার তুলনায় দুই হাজারের বেশি অতিরিক্ত জনবল ছিল। তাদের মধ্যে অনেকে অদক্ষ এবং অনেকের জাল সনদ পাওয়া গেছে। কোনো কাজ না করা এই অদক্ষ কর্মীদের মধ্যে ৭২২ জনকে ছাঁটাই করা হয়েছে। প্রতিষ্ঠানের স্বার্থে আরও এক হাজারের বেশি জনবল ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE