ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
দাঁড়ালে মাথা ঘুরে ও চোখে ঝাপসা দেখেন, তাহলে সাবধান
MD: Maruf Hosen
Senior Reporter
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘক্ষণ বসে থাকার পর হঠাৎ দাঁড়ালে মাথা ঘুরে যাওয়া, চোখে ঝাপসা দেখা, এমনকি বুকে ধড়ফড় করা—এমন সমস্যাকে অনেকেই খুব সাধারণ বলে মনে করেন। কিন্তু চিকিৎসকরা বলছেন, এই লক্ষণগুলো হতে পারে এক মারাত্মক সমস্যার ইঙ্গিত, যাকে বলে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন—দাঁড়ানোর ফলে হঠাৎ করে রক্তচাপ কমে যাওয়ার অবস্থা।
বিশেষজ্ঞদের মতে, যখন আপনি হঠাৎ দাঁড়ান, তখন মধ্যাকর্ষণ শক্তি রক্তকে নিচে টেনে নেয়। ফলে হৃদয়ে রক্ত সরবরাহ কমে গিয়ে রক্তচাপ পড়ে যায়। স্বাভাবিক অবস্থায় শরীর দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে এ ভারসাম্য রক্ষা করে, কিন্তু যখন এই প্রতিক্রিয়া ব্যাহত হয়, তখনই দেখা দেয় সমস্যা।
ভারতের গ্লেনেগেলস হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মঞ্জুষা আগরওয়াল জানান, এই সমস্যা বেশি দেখা যায় বয়স্ক মানুষদের মধ্যে। তবে যাদের ডিহাইড্রেশন, উচ্চ রক্তচাপ, বা ডিপ্রেশনের সমস্যা রয়েছে, তাদের মাঝেও এই উপসর্গ দেখা যেতে পারে।
সতর্ক হওয়ার লক্ষণগুলো হলো—
দাঁড়ালে মাথা ঘোরা
চোখে ঝাপসা দেখা
দুর্বলতা বা ক্লান্তি
বমি বমি ভাব বা জ্ঞান হারানো
ডা. অনিকেত মুলে বলেন, শরীর সাধারণত এমন পরিস্থিতি সামলে নিতে পারে, কিন্তু এসব সমস্যা যদি নিয়মিত হতে থাকে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।
কী করবেন?
ধীরে ধীরে উঠে দাঁড়ান, হঠাৎ করে নয়
পর্যাপ্ত পানি পান করুন, ডিহাইড্রেশন এড়ান
অ্যালকোহল ও অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলুন
একসঙ্গে বেশি খাবার না খেয়ে অল্প করে খান
প্রয়োজনে কমপ্রেশন স্টকিং ব্যবহার করুন
সকালে ঘুম থেকে উঠে হঠাৎ দাঁড়াবেন না, ১-২ মিনিট বসে থাকুন
নিয়মিত ব্যায়াম করুন, রক্ত চলাচল স্বাভাবিক রাখতে
চিকিৎসকের পরামর্শ নেবেন কখন?
সপ্তাহে একাধিকবার মাথা ঘোরে
অজ্ঞান হয়ে যান
হৃদরোগ বা নার্ভের সমস্যা আগে থেকেই আছে
এই উপসর্গগুলোকে অবহেলা করলে তা পরবর্তীতে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই বারবার মাথা ঘোরার মতো সমস্যা হলে একবার চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
সবার আগে সর্বশেষ খবর পেতে sportshour24-এর সাথেই থাকুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)