ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : ব*য়*ক*ট ভারতের ম্যাচ
বক্সিং ডে টেস্ট শুরুর আরও ৪ দিন বাকি। কিন্তু তার আগেই মুখোমুখি অবস্থানে ভারত ও অস্ট্রেলিয়া। তবে দু’পক্ষেই এখন ক্রিকেটাররা নয়, ভারতীয় দল লড়ছে স্বাগতিক গণমাধ্যমের সঙ্গে। শনিবার জবাব তো দূরের কথা, অজি সাংবাদিকদের কোনো প্রশ্নই নেননি সফরকারী অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। যা নিয়ে অজি গণমাধ্যমের হতাশা প্রকাশের মাঝেই এবার ভারত সাংবাদিকদের নিয়ে আয়োজিত ‘প্রেস ম্যাচ’ বয়কট করেছে।
এই তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ২৬ ডিসেম্বর বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। তার আগে গতকাল দুপুরে মেলবোর্নের জাংশন ওভালে দুই দেশের সংবাদকর্মীদের নিয়ে একটি টি–টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু পূর্বনির্ধারিত সেই ম্যাচটি খেলতে রাজি নয় ভারত।
সবমিলিয়ে দুই দেশের রোমাঞ্চকর ও সৌহার্দ্যপূর্ণ লড়াই ক্রমেই তিক্ততার দিকেই গড়াচ্ছে। যার শুরুটা হয় ভারতীয় দল মেলবোর্নে পৌঁছাতেই বিমানবন্দরে অস্ট্রেলিয়ার এক নারী সাংবাদিকের সঙ্গে বিরাট কোহলি তর্কে জড়ানোর ঘটনায়। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ এক প্রতিবেদনে জানিয়েছে, মেলবোর্ন বিমানবন্দরে নেমেই এক নারী সাংবাদিকের দিকে তেড়ে যান বিরাট কোহলি। তার ধারণা– ওই সাংবাদিক কোহলির সঙ্গে থাকা স্ত্রী আনুষ্কা শর্মা ও দুই সন্তান ভামিকা-অকায়ের ফুটেজ নিচ্ছিলেন। যা দেখে ক্ষুব্ধ কোহলি চ্যানেল নাইনের সাংবাদিককে শাসান এবং ছবি না তুলতে অনুরোধ করেন তিনি। কোহলিকে অবশ্য পাল্টা জবাব দিয়ে সেই সাংবাদিক বলেন, ‘বিমানবন্দর একটি পাবলিক প্লেস। তাই ছবি তুলতে গেলে অনুমতির প্রয়োজন নেই।’
এদিকে, রবীন্দ্র জাদেজার মন্তব্য নিতে চাইলে বাধাগ্রস্ত হন অজি সাংবাদিকরা। এমনকি ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়, যাতে এই তারকা অলরাউন্ডারকে কোনো প্রশ্ন না করা হয়। বিপরীতে জাদেজা স্বদেশি গণমাধ্যমের কাছে হিন্দিতে মন্তব্য করেছেন। ওই সময় অজি সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলেও তাদের ‘সময় নেই’ বলে জানিয়ে দেন ভারতীয় টিম ম্যানেজার মোলিন পারিখ। এক পর্যায়ে নাকি তাদের উদ্দেশ্যে ‘দয়া করে ক্যামেরা নামান’ বলেও তিনি মন্তব্য করেন। সংবাদকর্মীদের ‘একটি ইংরেজি প্রশ্ন করতে পারি?’ এমন প্রশ্নেও হাত নেড়ে ‘না’ উত্তর দেন জাদেজা।
জাদেজার ঘটনার বর্ণনা দিয়ে অজি গণমাধ্যম বলছে, পুরো মৌসুমেই ভারতের সংবাদ সম্মেলন শুরু হয়েছে ইংরেজি প্রশ্ন দিয়ে এবং তাতে উত্তরও দিয়েছেন দেশটির ক্রিকেটাররা। শেষদিকে তারা হিন্দিতে প্রশ্ন নেন। আবার ভারতীয় সাংবাদিকরা সংবাদ সম্মেলন শুরু করেন ইংরেজি প্রশ্ন দিয়ে। কিন্তু গতকাল ৩০ মিনিট দেরিতে গণমাধ্যমের মুখোমুখি হন জাদেজা। এরপর কেবল হিন্দি ভাষায় তিনি ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। নয় মিনিটেই শেষ হয়ে যায় তার কনফারেন্স। দ্রুততম সময়ে তাকে বাসে তুলে নেন ভারতীয় টিম ম্যানেজার মোলিন পারিখ।
প্রসঙ্গত, পার্থ টেস্টে জয় দিয়ে পাঁচ ম্যাচের এই রোমাঞ্চকর সিরিজ শুরু করেছে ভারত। এরপর স্বাগতিক অস্ট্রেলিয়া অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট জিতে বড় ব্যবধানে। তৃতীয় টেস্টে ব্রিসবেনেও হারের পথেই ছিল রোহিত শর্মার দল। তবে প্রায় দুদিনেরও বেশি সময় বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সেই ম্যাচটি ড্র নিয়ে হতাশায় পোড়ায় স্বাগতিক প্যাট কামিন্সের দলকে। ফলে ১-১ সমতায় রয়েছে বোর্ডার-গাভাস্কার সিরিজ। চতুর্থ টেস্টে আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বক্সিং ডে–তে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)