ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ইতিহাস গড়লেন ঢাবির ছাত্রদল নেতা সাজু! জায়গা পেলেন বাংলাদেশের বিশ্বকাপ দলে

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ১২ ০২:২২:০৩

ইতিহাস গড়লেন ঢাবির ছাত্রদল নেতা সাজু! জায়গা পেলেন বাংলাদেশের বিশ্বকাপ দলে

বাংলাদেশ হকিতে নতুন ইতিহাস গড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. সাহিদুর রহমান সাজু। ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের জন্য ঘোষিত ২০ সদস্যের বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন তিনি।

শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সাজুর দলে সুযোগ পাওয়ার খবরটি জানানো হয়। সেখানে বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আহ্বায়ক সদস্য মো. সাহিদুর রহমান সাজু বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবেন।”

এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। অনেকেই বলছেন, রাজনীতি ও খেলাধুলা—দুই মঞ্চেই প্রতিভা দেখিয়ে প্রমাণ করেছেন সাজু, ইচ্ছা থাকলে সবই সম্ভব।

বাংলাদেশ হকি ফেডারেশন ইতোমধ্যেই নিশ্চিত করেছে, সাজুকে নিয়ে গঠিত তরুণ এই দল আগামী মাসে ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেবে। দলের লক্ষ্য থাকবে বিশ্ব মঞ্চে নিজেদের সেরাটা দিয়ে বাংলাদেশের গৌরব বৃদ্ধি করা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী সাজু জানান, “বাংলাদেশের জার্সি গায়ে বিশ্বকাপে মাঠে নামা আমার জীবনের সবচেয়ে বড় গর্বের মুহূর্ত। দেশের জন্য খেলতে পারা এক অসীম আনন্দ।”

শান্ত /

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত