ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
বিদায় নিলেন জন সিনা : হতাশ ডব্লিউডব্লিউই ভক্তরা
রেসলিং বিশ্ব আজ এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে। ডব্লিউডব্লিউই–তে দীর্ঘ, সফল ও স্মরণীয় ক্যারিয়ারের ইতি টানছেন জন সিনা। আজ শনিবার রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ ম্যাচ, যা ঘিরে ভক্তদের উত্তেজনা এখন চূড়ান্ত পর্যায়ে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত হবে ডব্লিউডব্লিউই ‘স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট’। আয়োজকেরা নিশ্চিত করেছেন, জন সিনার বিদায়ী ম্যাচটিই থাকবে পুরো অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বা মেইন ইভেন্ট হিসেবে।
শেষ ম্যাচে সিনার প্রতিপক্ষ কে
জন সিনার শেষ ম্যাচে তার প্রতিপক্ষ হচ্ছেন বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী রেসলার গুন্থার। ‘দ্য লাস্ট টাইম ইজ নাউ’ টুর্নামেন্ট জিতে এই ম্যাচের টিকিট নিশ্চিত করেন গুন্থার। শক্তি, শারীরিক সক্ষমতা ও আগ্রাসী রেসলিং স্টাইলের জন্য পরিচিত এই তারকার বিপক্ষে লড়াই দিয়ে ক্যারিয়ারের পর্দা নামাতে যাচ্ছেন ‘নেভার সিন সেভেনটিন’ খ্যাত জন সিনা।
টিকিট বিক্রিতে রেকর্ড আগ্রহ
এই ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহের প্রমাণ মিলেছে টিকিট বিক্রির চিত্রেই। রেসলটিক্সের তথ্যমতে, ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় প্রস্তুত করা প্রায় ১৯ হাজার ১৭৬টি আসনের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকটি টিকিট অবিক্রীত রয়েছে। সেগুলোও মাঠঘেঁষা ফ্লোর সিট, যার সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে প্রায় ১ হাজার ২৩৩ ডলার। আয়োজকদের ধারণা, ম্যাচ শুরুর আগেই সেগুলোও বিক্রি হয়ে যাবে এবং অনুষ্ঠানটি হবে সম্পূর্ণ হাউসফুল।
ম্যাচের সময় নিয়ে জল্পনার অবসান
আগেই জানানো হয়েছিল, জন সিনার বিদায়ী ম্যাচের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা থাকবে না। তিনি যেন নিজের মতো করে ম্যাচটি শেষ করতে পারেন, সেজন্যই এমন সিদ্ধান্ত। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, ম্যাচটি নাকি অনুষ্ঠানের শুরুতেই হতে পারে। এতে অনেক ভক্ত হতাশা প্রকাশ করেন।
তবে সেই জল্পনায় নিজেই ইতি টানেন জন সিনা। একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে জানান, তার শেষ ম্যাচটিই থাকবে পুরো শোর মেইন ইভেন্টে। এতে ভক্তদের উদ্বেগ দূর হয় এবং প্রত্যাশা আরও বেড়ে যায়।
শুরু কখন
ডব্লিউডব্লিউই স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট শুরু হবে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। সবকিছু ঠিক থাকলে, এই ম্যাচ দিয়েই রেসলিং রিংকে বিদায় জানাবেন এক যুগেরও বেশি সময় ধরে ডব্লিউডব্লিউই শাসন করা জন সিনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি
- ১০ মিনিটের খেলা শেষ,আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলেনরওয়ে বনাম ইংল্যান্ডখেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)