ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হলো ভারত
বহুদিন পর পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারতীয় দল। ডেভিস কাপের গ্রুপ ১ প্লে অফে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। আগামী বছর ফেব্রুয়ারিতে একে অপরের বিপক্ষে মাঠে নামবে তারা। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই সেই ম্যাচের জন্য পাঁচ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।
দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক ভালো না হলেও আপাতত পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়েছে ভারত। শেষ পর্যন্ত যদি ভারত দল পাকিস্তান সফর করে তাহলে ৬০ বছরে প্রথমবার ডেভিস কাপের ম্যাচ খেলতে পাকিস্তান যাবে ভারতীয় লন টেনিস দল।
এর আগেও ডেভিস কাপে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। সর্বশেষ সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নিরপেক্ষ ভেন্যু উজবেকিস্তানে। এবারের ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের ইসলামাবাদের ঘাসের কোর্টে। টাইয়ে ভারতকে নেতৃত্ব দেবেন রামকুমার রামানাথান। দলে রয়েছেন ডাবলস স্পেশালিস্ট এন শ্রীরাম বালাজি, যুকি ভাম্ব্রি, সাকেত মাইনেনি, দিগ্বিজয় প্রতাপ সিং।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল