ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরুর তারিখ ঘোষণা
বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ গণমাধ্যমকে বলেন, গত সোমবার (১১ এপ্রিল) এক সভায় আগাম টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৫ এপ্রিল (শুক্রবার) থেকে শুরু হবে ২৬ এপ্রিল থেকে ২ মের আগাম টিকিট বিক্রি।
বিভিন্ন কোম্পানির বাস কাউন্টারে ও অনলাইনে আগাম টিকিট বিক্রি করা হবে বলেও জানান তিনি।
এদিকে, মাসিক সমন্বয় সভায় ঈদের আগাম টিকিট বিক্রির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিআরটিসির উপ-মহাব্যবস্থাপক (পরিচালনা) শুকদেব ঢালী।
তিনি গণমাধ্যমকে বলেন, আগামী সপ্তাহে ঈদের আগাম টিকিট বিক্রির বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ এপ্রিল। টিকিট স্টেশনে কাউন্টারের পাশাপাশি অনলাইনেও বিক্রি হবে।
সোমবার (১১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে ২ মে ঈদ হলে ২৩ এপ্রিল বিক্রি হবে পাঁচদিন পরের অর্থাৎ ২৭ এপ্রিল যাত্রার টিকিট। এ ছাড়া ২৪ এপ্রিল বিক্রি হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের টিকিট এবং ২৭ এপ্রিল ১ মের টিকিট বিক্রি হবে। যদি রোজা ৩০টি হয় অর্থাৎ ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মের যাত্রার টিকিট।
ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে। ওই দিনের আগাম টিকিট বিক্রি হবে ১ মে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাউন্টারে সকাল ৮টা থেকে এবং অনলাইনে সকাল ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।
এ ছাড়া ঈদের দিন ‘শোলাকিয়া স্পেশাল’ নামে এক জোড়া ট্রেন চলবে। আগামী ২৫ এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)