ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
এসএসসি ফল প্রকাশের তারিখ চূড়ান্ত
এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। অবশেষে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ঘোষণা অনুযায়ী, আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল।
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা কীভাবে অনলাইনে বা অন্য মাধ্যমে ফল সংগ্রহ করবেন, সে বিষয়ে পরবর্তীতে পৃথক নির্দেশনা প্রকাশ করা হবে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট এবং অন্যান্য সরকারি মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন।
এর আগে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নিয়ে বিভিন্ন ধরনের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও শিক্ষা বোর্ড সেগুলোকে গুজব বলে উল্লেখ করেছিল। অবশেষে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ জানিয়ে সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটানো হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক, গবেষণায় স্বস্তির খবর
- এসএসসি রেজাল্ট ২০২৬ প্রকাশের তারিখ, ও যেভাবে জানবেন মার্কশিটসহ ফলাফল
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- এসএসসি পরিক্ষার ফলাফল, অনলাইন, এসএমএসে রেজাল্ট দেখবেন যেভাবে
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- আগস্ট-সেপ্টেম্বরে টানা ছুটি: শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা, কবে বন্ধ জেনেনিন পূর্ণ তালিকা
- ssc result 2026 : মার্কশিটসহ রেজাল্ট দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: আবারও বদল, ২২ ক্যারেটের প্রতি ভরি মূল্য জানুন
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- বিশ্বকাপ শেষ, এবার নজর ইউরো-কোপা আমেরিকায়; কবে বসছে ফুটবলের পরবর্তী বড় আসর?
- বিশ্বকাপ শেষ, এবার কবে মাঠে নামবে আর্জেন্টিনা
- রাষ্ট্রপতি পদে কে আসছেন? পদত্যাগের পর আলোচনার কেন্দ্রে যে নাম
- মেসির সঙ্গে ‘প্রতারণা’ করলো আর্জেন্টিনা
- ফেসবুকে যেভাবে পাবেন বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ