ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পর আবারও জমে উঠেছে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর নিয়ে আলোচনা। বিশ্বকাপে খেলোয়াড়দের পারফরম্যান্সের কারণে সম্ভাব্য বিজয়ীদের তালিকায় বড় ধরনের পরিবর্তন এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেই মূল্যায়নের ভিত্তিতে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ফুটবল বিশেষজ্ঞদের মতামত নিয়ে এবারের ব্যালন ডি’অরের সম্ভাব্য শীর্ষ পাঁচ দাবিদারের তালিকা প্রকাশ করেছে। সেখানে জায়গা পেয়েছেন স্পেনের রদ্রি ও লামিন ইয়ামাল, আর্জেন্টিনার লিওনেল মেসি, ইংল্যান্ডের হ্যারি কেইন এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।
বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন স্পেনের রদ্রি। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন তিনি। স্পেনের মাঝমাঠ নিয়ন্ত্রণের পাশাপাশি দলকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই মিডফিল্ডার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার (গোল্ডেন বল) জেতার পাশাপাশি ক্লাব ফুটবলেও ধারাবাহিক পারফরম্যান্স তাকে সবচেয়ে শক্তিশালী দাবিদারে পরিণত করেছে।
দ্বিতীয় স্থানে রয়েছেন স্পেন ও বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই ক্লাব ও জাতীয় দল—দুই জায়গাতেই অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি। বার্সেলোনার হয়ে গোল ও অ্যাসিস্টে দারুণ অবদান রাখার পাশাপাশি জিতেছেন লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ সময়ে কার্যকর পারফরম্যান্স করে স্পেনের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন এই তরুণ উইঙ্গার।
তৃতীয় স্থানে রাখা হয়েছে লিওনেল মেসিকে। ৩৯ বছর বয়সেও আর্জেন্টাইন অধিনায়ক বিশ্বমঞ্চে নিজের অসাধারণ সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। পুরো বিশ্বকাপে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে নেতৃত্ব দেন তিনি। তবে ফাইনালে স্পেনের কাছে হারের কারণে সম্ভাব্য নবম ব্যালন ডি’অর জয়ের পথে কিছুটা পিছিয়ে পড়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পাশাপাশি বিশ্বকাপেও ছয় গোল করেছেন এই স্ট্রাইকার। ক্লাব ও জাতীয় দল—উভয় পর্যায়ের ধারাবাহিক পারফরম্যান্স তাকে ব্যালন ডি’অরের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে রেখেছে।
শীর্ষ পাঁচের শেষ নামটি কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড বিশ্বকাপে ১০ গোল করে জিতেছেন গোল্ডেন বুট এবং বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন। রিয়াল মাদ্রিদের জার্সিতেও ধারাবাহিকভাবে গোল করেছেন তিনি। তবে দলীয় সাফল্যের বিচারে রদ্রি কিংবা ইয়ামালের তুলনায় কিছুটা পিছিয়ে থাকায় ব্যালন ডি’অরের লড়াইয়ে তার অবস্থান আপাতত পঞ্চম বলে মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বের নজর এখন আগামী ২৬ অক্টোবর, যখন লন্ডনে অনুষ্ঠিতব্য জমকালো অনুষ্ঠানে ২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিশ্বকাপ-পরবর্তী পারফরম্যান্সের কারণে এবারের পুরস্কারের লড়াই সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে বলেই মত ফুটবল বিশ্লেষকদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড