ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
সোনার দামে স্বস্তি, আজ ২২ ক্যারেটের প্রতি ভরি কত? জেনে নিন নতুন রেট
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ মূল্য সমন্বয়ের পর প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছে। নতুন এই মূল্য গত ২৪ জুলাই থেকে কার্যকর হয়েছে এবং আজ ২৭ জুলাই ২০২৬, সোমবারও একই দামে সোনা বিক্রি হচ্ছে।
বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
চলতি বছরে সোনার দামে ব্যাপক ওঠানামা দেখা গেছে। ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৯৪ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৫ বার দাম বেড়েছে, ৪৮ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা, ডলারের বিনিময় হার এবং আমদানিসহ বিভিন্ন ব্যয়ের পরিবর্তনের কারণে দেশের বাজারেও নিয়মিত সোনার দাম সমন্বয় করা হচ্ছে। তাই গহনা কেনার পরিকল্পনা থাকলে সর্বশেষ মূল্য যাচাই করে কেনাকাটা করাই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
আজকের সোনার দাম (প্রতি ভরি):
২২ ক্যারেট: ২,২০,৮৫৮ টাকা
২১ ক্যারেট: ২,১০,৯৪৩ টাকা
১৮ ক্যারেট: ১,৮১,২০০ টাকা
সনাতন পদ্ধতি: ১,৪৮,০১৬ টাকা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক, গবেষণায় স্বস্তির খবর
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- এসএসসি রেজাল্ট ২০২৬ প্রকাশের তারিখ, ও যেভাবে জানবেন মার্কশিটসহ ফলাফল
- এসএসসি পরিক্ষার ফলাফল, অনলাইন, এসএমএসে রেজাল্ট দেখবেন যেভাবে
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- আগস্ট-সেপ্টেম্বরে টানা ছুটি: শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা, কবে বন্ধ জেনেনিন পূর্ণ তালিকা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- বিশ্বকাপ শেষ, এবার নজর ইউরো-কোপা আমেরিকায়; কবে বসছে ফুটবলের পরবর্তী বড় আসর?
- বিশ্বকাপ শেষ, এবার কবে মাঠে নামবে আর্জেন্টিনা
- ssc result 2026 : মার্কশিটসহ রেজাল্ট দেখবেন যেভাবে
- রাষ্ট্রপতি পদে কে আসছেন? পদত্যাগের পর আলোচনার কেন্দ্রে যে নাম
- আজকের সোনার দাম ২০২৬: আবারও বদল, ২২ ক্যারেটের প্রতি ভরি মূল্য জানুন
- স্পেনের কাছে আর্জেন্টিনার নাকানিচুবানি খাওয়ার ৫ কারণ
- মেসির সঙ্গে ‘প্রতারণা’ করলো আর্জেন্টিনা