ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
আগস্ট-সেপ্টেম্বরে টানা ছুটি: শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা, কবে বন্ধ জেনেনিন পূর্ণ তালিকা
আগামী আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাসে সাপ্তাহিক ছুটি ও সরকারি অবকাশ মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৩ দিন বন্ধ থাকবে। ফলে এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা পাঠদানের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক ছুটিও উপভোগ করার সুযোগ পাবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির পঞ্জিকা অনুযায়ী, দুই মাসে মোট ৬১ দিনের মধ্যে ২৩ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। অর্থাৎ বাকি ৩৮ দিন শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান ও অন্যান্য শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।
ছুটির তালিকা অনুযায়ী, আগস্ট মাসে মোট ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি এবং ৩ দিন সরকারি ছুটি রয়েছে। সরকারি ছুটির দিনগুলো হলো ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী।
অন্যদিকে, সেপ্টেম্বর মাসে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে এ মাসে শিক্ষার্থীরা ১১ দিনের অবকাশ পাবেন। ফলে সেপ্টেম্বর মাসে ১৯ দিন শ্রেণি কার্যক্রম পরিচালিত হওয়ার কথা রয়েছে।
তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, বন্যা, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো বিশেষ পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বা বিশেষ ছুটি ঘোষণা করতে পারবে। তাই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সর্বশেষ নির্দেশনার প্রতি নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এসএসসি পরিক্ষার ফলাফল, অনলাইন, এসএমএসে রেজাল্ট দেখবেন যেভাবে
- এসএসসি রেজাল্ট ২০২৬ প্রকাশের তারিখ, ও যেভাবে জানবেন মার্কশিটসহ ফলাফল
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপ শেষ, এবার নজর ইউরো-কোপা আমেরিকায়; কবে বসছে ফুটবলের পরবর্তী বড় আসর?