ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
সরকারি চাকরির বড় সুযোগ: ২ হাজার ৪০০-এর বেশি পদে একাধিক নিয়োগ
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর। দেশের একাধিক সরকারি প্রতিষ্ঠানে একযোগে ২ হাজার ৪০০-এর বেশি শূন্য পদে জনবল নিয়োগের কার্যক্রম চলছে। এর মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি), বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মহিলা বিষয়ক অধিদপ্তর এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের বড় নিয়োগ বিজ্ঞপ্তি ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে। ফলে যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে সরকারি চাকরির সুযোগ নিতে পারবেন।
সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB)। প্রতিষ্ঠানটিতে মোট ৮৯০টি পদে জনবল নেওয়া হবে। আগ্রহীরা ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
এদিকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ১৮৫টি পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। এই প্রতিষ্ঠানে আবেদন করার শেষ সময় ২৩ আগস্ট ২০২৬।
অন্যদিকে মহিলা বিষয়ক অধিদপ্তর প্রকাশ করেছে ৭৩১টি পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। এ নিয়োগে আবেদন করার শেষ তারিখ ২৮ জুলাই ২০২৬। নির্ধারিত সময়ের আগেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) ৫৭৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একই সঙ্গে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে ৪২টি পদে জনবল নিয়োগের সুযোগ রয়েছে।
সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি খাতেও নতুন নিয়োগ চলছে। দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ সাপ্লাই চেইন এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দিচ্ছে। এ পদে আবেদন করার শেষ সময় ৩১ জুলাই ২০২৬।
বর্তমানে একাধিক প্রতিষ্ঠানে একসঙ্গে নিয়োগ কার্যক্রম চলায় চাকরিপ্রত্যাশীদের জন্য এটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে নিশ্চিত হয়ে আবেদন সম্পন্ন করা উচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক, গবেষণায় স্বস্তির খবর
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- এসএসসি রেজাল্ট ২০২৬ প্রকাশের তারিখ, ও যেভাবে জানবেন মার্কশিটসহ ফলাফল
- এসএসসি পরিক্ষার ফলাফল, অনলাইন, এসএমএসে রেজাল্ট দেখবেন যেভাবে
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- আগস্ট-সেপ্টেম্বরে টানা ছুটি: শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা, কবে বন্ধ জেনেনিন পূর্ণ তালিকা
- বিশ্বকাপ শেষ, এবার নজর ইউরো-কোপা আমেরিকায়; কবে বসছে ফুটবলের পরবর্তী বড় আসর?
- বিশ্বকাপ শেষ, এবার কবে মাঠে নামবে আর্জেন্টিনা
- রাষ্ট্রপতি পদে কে আসছেন? পদত্যাগের পর আলোচনার কেন্দ্রে যে নাম
- স্পেনের কাছে আর্জেন্টিনার নাকানিচুবানি খাওয়ার ৫ কারণ
- মেসির সঙ্গে ‘প্রতারণা’ করলো আর্জেন্টিনা
- ফেসবুকে যেভাবে পাবেন বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ
- ssc result 2026 : মার্কশিটসহ রেজাল্ট দেখবেন যেভাবে