ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

২০২৬ জুলাই ২২ ০৯:২৫:৩০

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সামনে রেখে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিযোগিতাটিকে আরও আকর্ষণীয় ও শিক্ষার্থীদের অংশগ্রহণমুখী করতে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান এবং থিম সং আহ্বান করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মাউশির শারীরিক শিক্ষা বিভাগ জানায়, অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগ্রহীদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানা [email protected]এ তাদের তৈরি করা কনটেন্ট পাঠাতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, লোগো পিএনজি, জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে জমা দিতে হবে। রিলস তৈরি করে তার লিংক ই-মেইলে পাঠাতে হবে এবং সেটি অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফুটবল খেলার সঙ্গে সম্পর্কিত হতে হবে। এছাড়া থিম সং ওয়ার্ড এবং পিডিএফ ফরম্যাটে পাঠাতে হবে। মাসকট ও স্লোগানও একই ই-মেইলে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মাউশি আরও জানিয়েছে, প্রতিটি জমার সঙ্গে একটি সচল মোবাইল নম্বর এবং যোগাযোগের ঠিকানা সংযুক্ত করতে হবে, যাতে প্রয়োজনে অংশগ্রহণকারীদের সঙ্গে যোগাযোগ করা যায়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের প্রধানমন্ত্রী স্বয়ং পুরস্কৃত করবেন। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এ আয়োজনকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, যারা ইতোমধ্যে লোগো, রিলস কিংবা থিম সং জমা দিয়েছেন, তাদের নতুন করে কোনো কিছু পাঠানোর প্রয়োজন নেই। পূর্বে জমা দেওয়া কনটেন্টই মূল্যায়নের আওতায় থাকবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত