ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নতুন পে-স্কেলের দাবিতে উ ত্তা ল সরকারি কর্মচারীরা, বাড়ছে অসন্তোষ
দেশে দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পরিবর্তন না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলেও গত প্রায় ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো অপরিবর্তিত রয়েছে বলে দাবি উঠেছে। ফলে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকারী প্রায় ২২ লাখ কর্মকর্তা-কর্মচারীর দৈনন্দিন জীবন ক্রমেই কঠিন হয়ে উঠছে।
কর্মচারীদের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম সচল রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের আয়ের সঙ্গে বর্তমান ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই। ২০১৫ সালে সর্বনিম্ন বেতন নির্ধারণের পর থেকে এখন পর্যন্ত নতুন কোনো পে-স্কেল ঘোষণা হয়নি, যা তাদের জীবনযাত্রায় বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। বাসাভাড়া, খাদ্য, শিক্ষা এবং চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় অনেক কর্মচারী আর্থিক সংকটে পড়েছেন বলে অভিযোগ করা হচ্ছে।
তাদের দাবি অনুযায়ী, নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর নতুন পে-স্কেল ঘোষণার কথা থাকলেও বাস্তবে সেই নিয়ম মানা হয়নি। ফলে তারা একাধিক পে-স্কেল থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করা হলেও অন্যান্য খাত সচল থাকলেও সরকারি কর্মচারীদের বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় প্রশ্ন উঠছে।
অনেক কর্মচারীর মতে, বর্তমান বেতন দিয়ে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। তাদের মতে, একটি সময়োপযোগী ও বাস্তবসম্মত পে-স্কেল না হলে কাজের মান ও মনোবল দুই-ই ক্ষতিগ্রস্ত হতে পারে।
আসন্ন বাজেটকে ঘিরে এখন তাদের প্রত্যাশা, সরকার যেন দ্রুত নতুন পে-স্কেল ঘোষণা করে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় বরাদ্দ রাখে। কর্মচারীদের মতে, ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করা গেলে তারা আরও কার্যকরভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। তবে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে অসন্তোষ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
মারুফ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)