ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে ব্যস্ত দিনভর কর্মসূচি
প্রধানমন্ত্রী Tarique Rahman আগামী সোমবার (২০ এপ্রিল) বগুড়া সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সফরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ফলক উন্মোচন এবং জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, তিনি ভোরে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ায় পৌঁছাবেন। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। প্রথমে আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন এবং ই-বেইল বন্ড কার্যক্রম চালু করবেন।
এরপর বগুড়া পৌরভবনে গিয়ে নবগঠিত সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। পরে গাবতলী উপজেলার বাগবাড়ীতে গিয়ে টিকাদান কর্মসূচি উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
দুপুরে নশিপুর এলাকায় খাল খনন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর পৈতৃক বাড়ি পরিদর্শনের কথাও রয়েছে তার সূচিতে।
বিকেলে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এছাড়া বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও একটি কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। পুরো সফর ঘিরে ইতোমধ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)