ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সংসদে দেশে আসল মুক্তিযোদ্ধার সংখ্যা জানালেন মন্ত্রী
বীর মুক্তিযোদ্ধার সংখ্যা সংসদের কাছে তুলে ধরেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, “মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এমআইএসে সংরক্ষিত সমন্বিত তালিকা অনুযায়ী দেশে বর্তমানে ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।”
সংসদ অধিবেশনে বুধবার সরকারদলীয় এমপি এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন ভাতার তথ্য তুলে ধরে বলেলেন, আপাতত তাদের সম্মানি ভাতা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় নেই।
চুয়াডাঙ্গা-২ আসনের সদস্য মো. নুরুল আমিনের সম্পূরক প্রশ্নের জবাবে আহমেদ আযম খান আরও বলেন, “আপাতত উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের নেই।
“বীর মুক্তিযোদ্ধাদের জন্যে প্রতি বছরই চার হাজার টাকা করে তাদের চিকিৎসার জন্যে ভাতা দেওয়া হয় এবং যদি কোনো বীর মুক্তিযোদ্ধা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, স্বীকৃত হাসপাতাল থেকে আমরা এই মন্ত্রণালয় যখনই কোনো বিল পায়, মন্ত্রণালয় সেই বিলও পরিশোধ করেন।”
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় জীবননগর উপজেলা সদরে পাঁচতলা ভিতের ওপর তিনতলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন আযম খান।
তিনি আরও বলেন, “অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প (প্রথম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৬ সালের মার্চ পর্যন্ত জীবননগরে ২৪টি অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারকে ৭৩২ বর্গফুট আয়তনের ‘বীর নিবাস’ নির্মাণ করে দেওয়া হয়েছে।”
পৃথক প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, কোনো গেজেটধারী মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা হিসেবে অভিযোগ পাওয়া গেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জামুকার সদস্যদের সমন্বয়ে গঠিত উপকমিটি তদন্ত ও শুনানির মাধ্যমে তা যাচাই-বাছাই করে।
অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হলে তাকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয় বলেও জানিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, “২০২৪ সালের অগাস্ট থেকে এ পর্যন্ত অমুক্তিযোদ্ধা সংক্রান্ত ৮৪২টি অভিযোগের আবেদন জামুকায় পাঠানো হয়েছে। সেগুলোর যাচাই-বাছাই ও তদন্ত শেষে ৪৮১ জনের গেজেট, লালমুক্তিবার্তা বা ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে।”
জামুকা প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১০৩টি সভার মাধ্যমে ৬ হাজার ৪৬৫ জনের গেজেট বাতিলের সুপারিশ করা হয়েছে বলেও সংসদকে জানিয়েছেন তিনি।
‘বেশি দামে সার বিক্রির সুযোগ নাই’
কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত প্রশ্নোত্তরে বিরোধী দলের সংসদ সদস্য মুজিবুর রহমানের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বিসিআইসি ডিলারদের বিরুদ্ধে বেশি দামে সার বিক্রির অভিযোগ পাওয়া যায়নি।
তিনি বলেন, প্রতিটি সার ডিলারের বিক্রয় পয়েন্টে উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে বিক্রয় কার্যক্রম চলছে। প্রতিটি ডিলার পয়েন্টে দৃশ্যমান স্থানে সরকার নির্ধারিত সারের মূল্যতালিকা টানানো আছে।
প্রকৃত কৃষক যাচাই করে ক্যাশ মেমোতে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি দোকান পরিদর্শনের সময় দামসহ ক্যাশ মেমোতে থাকা তথ্যও যাচাই করা হচ্ছে।
“বেশি মূল্যে সার বিক্রয় করার সুযোগ নাই,” বলেন তিনি।
রাজবাড়ী-২ আসনের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আরও বলেন, পেঁয়াজ সংরক্ষণে পাংশা উপজেলায় ৫০৫টি, কালুখালীতে ২৬০টি এবং বালিয়াকান্দিতে ৪৯৫টি এয়ার ফ্লো মেশিন সরবরাহ ও স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, “’বায়ু প্রবাহ পদ্ধতিতে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন ও বিপণন কার্যক্রম’ উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প কৃষি মন্ত্রণালয়ে পর্যালোচনায় রয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে রাজবাড়ীসহ পেঁয়াজ ও রসুন উৎপাদনশীল এলাকায় মোট ৮ হাজার এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে।
সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশে উৎপাদিত পেঁয়াজের ২৫ থেকে ৩০ শতাংশ সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। নতুন পদ্ধতিতে আট থেকে নয় মাস পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ সম্ভব, এতে অপচয় কমে ২ থেকে ৪ শতাংশে নেমে আসতে পারে।
দুর্নীতি বন্ধে ভূমি মন্ত্রণালয়ের ১১ পদক্ষেপ
অন্যদিকে ভূমি অফিসে দুর্নীতি ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে ভূমি মন্ত্রণালয় ১১টি সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে বলে সংসদে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
এনসিপির সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ই-নামজারি থেকে শুরু করে হটলাইন ১৬১২২ পর্যন্ত বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে ভূমি খাতের অনিয়ম কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
মন্ত্রী জানিয়েছেন, ভূমি অধিগ্রহণ এবং লিজ অ্যান্ড সেটেলমেন্ট ব্যবস্থাকেও সফটওয়্যারের আওতায় আনার কাজ চলছে।
এই ডিজিটাল রূপান্তর সম্পন্ন হলে ভূমি খাতে দুর্নীতির সুযোগ ‘প্রায় শূন্যের কোঠায়’ নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভূমি-সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীর বাগমারা উপজেলায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন ঠেকাতে ১৭টি অভিযান চালানো হয়েছে।
তিনি বলেন, ছয়টি মোবাইল কোর্টে মামলা করা হয়েছে, ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং পাঁচজনকে এক মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সংক্রান্ত প্রশ্নোত্তরে চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সদস্য নুরুল ইসলাম বুলবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী আব্দুল্লাহ আল মিন্টু বলেন, জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে চাপাইনবাবগঞ্জ জেলায় কোনো প্রকল্প নেই। তবে বৈদেশিক অর্থায়নে দুটি প্রকল্প চলমান রয়েছে।
এর একটি ‘ইকোসিস্টেম বেসড এপ্রোচেস টু অ্যাডাপ্টেশন ইন দ্য ড্রাউট-প্রোন বারিন্দ ট্র্যাক অ্যান্ড হাওর ওয়েটল্যান্ড এরিয়া’ প্রকল্প, যা ২০১৯ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। এর প্রাক্কলিত ব্যয় ৫৭ কোটি ৯৮ লাখ টাকা।
মন্ত্রী বলেন, এই প্রকল্পের আওতায় চাপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুরে খাল ও পুকুর পুনঃখনন, বনায়ন, বৃষ্টির পানি সংরক্ষণ, নার্সারি স্থাপন, বসতবাড়িতে বৃক্ষরোপণ, কৃষি বাগান, মসলা চাষ, মাছ চাষ ও স্থানীয় প্রশিক্ষণ কার্যক্রম চলছে।
একই প্রশ্নের সম্পূরক জবাবে তিনি বলেন, “পদ্মা ও মহানন্দার পানি ব্যবহার করে বড় আকারের সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় করা সম্ভব হলে সেই প্রসেসটা নেওয়া হবে অবশ্যই।”
পর্যটন খাত নিয়ে নীলফামারী-১ ও মৌলভীবাজার-২ আসনের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো নিয়ে একটি মহাপরিকল্পনা করা হচ্ছে। সেটি চূড়ান্ত হলে কোথায় কী ধরনের অবকাঠামো গড়ে তোলা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কুলাউড়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “মৌলভীবাজার জেলাটা পর্যটন সমৃদ্ধ জেলা। কুলাউড়া যেহেতু একটি প্রধান প্রবেশপথ এবং পাহাড় ও হাওড়ের মিলনস্থল, তাই একে আমরা টুরিস্ট হাব হিসেবে গণ্য করতে পারি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)