ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
তেল মজুদকারীদের ধরতে লাখ টাকা পুরস্কার: সরকারের কড়া বার্তা
দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। অবৈধভাবে তেল মজুদকারীদের শনাক্ত করতে তথ্যদাতাদের জন্য এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে সোমবার পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
সরকারি সূত্র জানিয়েছে, যারা অবৈধ তেল মজুদকারীদের বিষয়ে স্থানীয় প্রশাসনকে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দেবেন, তাদের এই আর্থিক পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও নিশ্চিত করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট অবৈধভাবে তেল মজুদ ও পাচারের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করছে। এর ফলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সাধারণ জনগণকে সম্পৃক্ত করার কৌশল নিয়েছে সরকার।
এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানান, তেলের সরবরাহ বাড়িয়েও চাহিদা নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। মার্চের শুরুতে আগের বছরের তুলনায় দ্বিগুণের বেশি তেল সরবরাহ করা হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। একদিকে আতঙ্কে সাধারণ মানুষ বেশি করে তেল কিনছেন, অন্যদিকে মজুদদাররা বিপুল পরিমাণ তেল জমা করছেন।
তিনি আরও জানান, বর্তমানে প্রতিটি জেলায় ‘ভিজিল্যান্স টিম’ গঠন করে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি তেল পাম্পগুলোর তদারকি জোরদার করতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা বরাদ্দ ও সরবরাহের বিষয়টি পর্যবেক্ষণ করবেন।
সরকার ইতোমধ্যে সারা দেশে অভিযান জোরদার করেছে। অনিয়ম প্রমাণিত হলে জরিমানা ছাড়াও কারাদণ্ড দেওয়া হচ্ছে। নতুন করে পুরস্কার ঘোষণার মাধ্যমে সরকার আশা করছে, জনগণের সহযোগিতায় অবৈধ মজুদদারদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)