ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে
দেশে জ্বালানি সংকট মোকাবিলায় নতুন কিছু পদক্ষেপ বিবেচনা করছে সরকার, যার মধ্যে অন্যতম হচ্ছে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর পরিকল্পনা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় দেশের জ্বালানি ব্যবস্থাপনাও চ্যালেঞ্জের মুখে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিসগুলোর কার্যক্রমে পরিবর্তন আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এর অংশ হিসেবে সাপ্তাহিক ছুটি দুই দিনের বেশি করার পাশাপাশি ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু করা বা অফিস সময়সূচিতে পরিবর্তন আনার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এসব বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
সরকার ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাকে নিজ নিজ খাতভিত্তিক সাশ্রয় পরিকল্পনা তৈরি করতে নির্দেশ দিয়েছে। এসব প্রস্তাব আগামী মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কিছু নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে উপস্থিত থাকা বাধ্যতামূলক। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, অফিস কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, পূর্বে জারি করা নির্দেশনার যথাযথ বাস্তবায়নে কিছু ক্ষেত্রে ঘাটতি দেখা যাচ্ছে, যা দূর করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে বলা হয়েছে।
সরকারি পর্যায়ে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হলে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় সম্ভব হবে, অন্যদিকে প্রশাসনিক কার্যক্রমেও নতুন ধরণের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)