ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নতুন নিয়মে বিপাকে বাইকাররা! মোটরসাইকেল চালকদের জন্য নতুন কঠোর নির্দেশনা
সাতক্ষীরায় মোটরসাইকেল চালকদের জন্য নতুন এক নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন, যা কার্যকর হয়েছে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে হলে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ থাকা বাধ্যতামূলক।
জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম জানান, গত বুধবার রাতে এই সিদ্ধান্ত জানানো হয় এবং তাৎক্ষণিকভাবে মাইকিংয়ের মাধ্যমে বিভিন্ন এলাকায় প্রচার করা হয়।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে পেট্রোল দেওয়া হবে না। পাশাপাশি জ্বালানি সংগ্রহের জন্য নির্ধারিত সময়ও বেঁধে দেওয়া হয়েছে—প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। এই সময়ের বাইরে কোনো ফিলিং স্টেশন থেকে তেল বিক্রি করা যাবে না।
এছাড়া জ্বালানি নিতে গেলে চালকদের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর এবং ট্যাক্স টোকেন থাকা বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে হেলমেট পরাও এখন বাধ্যতামূলক।
ফুয়েল কার্ড সংগ্রহ করা যাবে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে।
নতুন নিয়মে আরও বলা হয়েছে, প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে তেল কেনাবেচাও বন্ধ থাকবে। নিয়ম ভঙ্গ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বুধবার রাত থেকে সাতক্ষীরার বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি দেখা যায়। অনেক চালক এই নতুন নিয়মকে ভোগান্তিকর বলে মন্তব্য করেছেন।
স্থানীয় মোটরসাইকেল মালিকদের একাংশ এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)