ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
স্বস্তির খবর, গরুর মাংসের কেজি ৬৫০ টাকা
পবিত্র রমজানে সবকিছুর দাম বেড়ে আকাশ ছোঁয়া হয়ে যায়। অসাধু ব্যবসায়ীদের চতুরতায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। এবারও তাই হয়েছে। সরকার কঠোর হলেও নানান অজুহাতে জিনিসপত্রের দাম বাড়ানোর চেষ্টা হয়েছে।সংবাদ অ্যাপ
তবে এরমধ্যে স্বস্তির একটা খবরও আছে। আর সেটা হচ্ছে সরকারের একটি প্রতিষ্ঠান প্রচলিত বাজার মূল্যের চেয়ে কিছুটা কম দামে হলেও সিলেটে আমিষ জাতীয় খাবারের ৪টি উপাদান সরবরাহ করছে। আর সেই প্রতিষ্ঠানটি হল প্রাণী সম্পদ অধিদপ্তর।
তারা আমিষের ৪টি উপাদান ট্রাকে নিয়ে প্রতিদিন সিলেটের বাজারে নামছে। আর উপাদানগুলো হচ্ছে গরুর মাংস, ব্রয়লার মোরগ, দুধ ও ডিম।
তারা প্রতি কেজি গরুর মাংস দিচ্ছে ৬৫০ টাকায়, যেখানে সিলেট সিটি করর্পোরেশনের নির্ধারিত মূল্য হচ্ছে ৭৫০ টাকা। আর অসাধু ব্যবসায়ীরা বিক্রি করছেন ৮ থেকে ৯শ’ টাকা।Beef
আবার ড্রেসি (বড় চামড়া ইত্যাদি ছাড়া) ব্রয়লার মোরগের কেজি ২৪৫ টাকা যা সাধারণ প্রচলিত বাজার মূল্য অনুযায়ী পড়ে অন্তত তিন থেকে সাড়ে তিনশ’ টাকা।
একইভাবে তারা প্রতি লিটার গরুর দুধ দিচ্ছে ৮০ টাকা ও প্রতি পিস মোরগের ডিম দিচ্ছে ৮টাকায়।
প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নগরীর মির্জাজাঙ্গাল পয়েন্ট এবং ১টা থেকে ৪টা পর্যন্ত বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্টে প্রাণী সম্পদ অধিদপ্তরের এই গাড়ি অবস্থান করে। মাংস ও দুধ ডিম থেকে গেলে ৪টার পরেও তারা নগরীর সুবিদবাজারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় বিক্রির চেষ্টা করেন বলে জানালেন সরকারের এই কার্যক্রমের সমন¦য়ক ও গোলাপগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জুনায়েদ কবীর।
তিনি আরও জানান, এ কার্যক্রম শুরু হয়েছে পহেলা রমজান থেকে, চলবে আগামী ২৬ রমজান পর্যন্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)