ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

২০২৬ মার্চ ১৩ ১১:০৯:০২

এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও মির্জা আব্বাস-কে। তিনি একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য।

শুক্রবার (১৩ মার্চ) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে অবস্থার অবনতি হলে গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ ভর্তি করা হয় তাকে।

বৃহস্পতিবার রাতে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন।

চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। দ্রুত সুস্থতার জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত