ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
দেশজুড়ে চালু হচ্ছে ‘কৃষক কার্ড’: কীভাবে আবেদন করবেন,জেনে নিন এক নজরে
দেশের প্রান্তিক কৃষকদের আর্থিক সুরক্ষা ও সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দিতে সরকার একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে—‘কৃষক কার্ড’। টিসিবির ফ্যামিলি কার্ড মডেলের আদলে তৈরি এই স্মার্ট কার্ডের মাধ্যমে প্রায় ১২ লাখ কৃষক সরকারি সেবা, ভর্তুকি, কৃষিঋণ ও নানান প্রণোদনা সরাসরি পাবেন।
সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল ঘনি জানান যে—চাষিদের সামাজিক নিরাপত্তা বৃদ্ধি ও কৃষি উৎপাদন আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের কৃষকদের জন্য সুদসহ সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র কৃষিঋণ মওকুফের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক–এর তথ্যমতে, কৃষি খাতে রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহ মিলিয়ে মোট বকেয়া কৃষিঋণের পরিমাণ প্রায় ১,৫৫০ কোটি টাকা। এ নীতির বাস্তবায়ন হলে ক্ষুদ্র কৃষকেরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, কার্ডটি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে কৃষকরা সরাসরি ব্যাংকিং সুবিধা, ভর্তুকি, সার–বীজসহ সরকারি সেবা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই পেতে পারেন। সরকারের লক্ষ্য হলো কৃষকের সঙ্গে রাষ্ট্রের সরাসরি ডিজিটাল সংযোগ তৈরি করা।
কৃষক কার্ড কী সুবিধা দেবে?
এই স্মার্ট কার্ডের মাধ্যমে একজন কৃষক পাবেন—
সরকার প্রদত্ত ভর্তুকি ও প্রণোদনা সরাসরি ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে।
সারের পাশাপাশি বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ সহজে প্রাপ্তির সুযোগ।
কৃষিঋণ গ্রহণ, পুনঃতফসিল এবং বিতরণ প্রক্রিয়া সহজ হবে।
আবহাওয়া, ফসলের উৎপাদন, বাজারদর ইত্যাদি বিষয়ে এসএমএস–ভিত্তিক আপডেট।
কৃষক কার্ড কীভাবে কাজ করবে?
সরকারের পরিকল্পনা অনুযায়ী স্মার্ট কার্ডটিতে থাকবে—
কৃষকের জমির পরিমাণ
চাষকৃত ফসলের ধরন
একটি ডিজিটাল কৃষি প্রোফাইল
সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে সরকারি ডাটাবেইজের সঙ্গে যুক্ত থাকার সুবিধা
নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
কৃষক কার্ড পেতে প্রয়োজন হবে—
এনআইডির কপি
পাসপোর্ট সাইজ ছবি
রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বর
জমির দলিল বা ভাগে চাষ করলে তার প্রমাণপত্র
ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) অ্যাকাউন্ট নম্বর
কৃষক কার্ড পাওয়ার ধাপসমূহ
উপসহকারী কৃষি কর্মকর্তার (SAAO) সঙ্গে যোগাযোগ করুনআপনার ইউনিয়নের ব্লক পর্যায়ের এসএএও প্রাথমিক তালিকা তৈরি করেন।
নিবন্ধন / রেজিস্ট্রেশন ফরম পূরণপ্রকল্প চালু হলে সরাসরি কৃষি অফিস অথবা নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে ফরম পূরণ করতে হবে।
তথ্য যাচাইজমির আকার, ফসল এবং প্রয়োজনীয় কাগজপত্র কৃষি অফিস যাচাই করবে।
ডিজিটাল প্রোফাইল তৈরিএনআইডি ও মোবাইল নম্বরের ভিত্তিতে একটি ডিজিটাল প্রোফাইল তৈরি হবে।
কার্ড বিতরণযাচাই শেষে উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের মাঝে স্মার্ট কৃষক কার্ড বিতরণ করা হবে।
সরকার ইতোমধ্যে সতর্ক করেছে যে—এই কার্ড সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। কেউ কোনো প্রকার অর্থ দাবি করলে তা অবৈধ; কৃষকদের এ ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)