ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এলপিজির দাম নিয়ে শেষমেশ সুখবর! যা ঘোষণা করলেন বাণিজ্যমন্ত্রী
এলপিজির বাজারমূল্য নিয়ে কয়েকদিন ধরে ভোক্তাদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, অবশেষে সে আশঙ্কা কাটিয়ে আশার কথাই শুনতে পেল সবাই। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বর্তমানে এলপিজির দাম বাড়ানো হচ্ছে না এবং পরিস্থিতি শিগগিরই আরও স্থিতিশীল হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে দেশের বিভিন্ন এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় কিছু খুচরা বিক্রেতা সুযোগ নিচ্ছেন। এ কারণে ভোক্তারা যেন অতিরিক্ত চাপের মুখে না পড়েন, সেজন্য বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে। আমদানিকারক ও সরবরাহকারীদের দেওয়া সমস্যাগুলোও দ্রুত সমাধান করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আমদানিকারকদের ব্যবসা পরিচালনায় কিছু বাধা তৈরি হয়েছিল, যেগুলো দূর করা হলে বাজার আবার আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে। এই মুহূর্তে এলপিজির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
সাম্প্রতিক আলোচনা থেকে জানা গেছে, ৫ আগস্টের পর অনেক আমদানিকারক নিষ্ক্রিয় ছিলেন, যা সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করে। এছাড়া সরকারি সংস্থা বিপিসির স্টোরেজ সক্ষমতাও তুলনামূলক কম হওয়ায় কিছু জটিলতা দেখা দেয়। তবে যেসব বেসরকারি এলপিজি অপারেটরের পর্যাপ্ত স্টোরেজ রয়েছে, তারা সহযোগিতার হাত বাড়িয়েছে—যার ফলে পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
সরকারের এই আশ্বাসে সাধারণ ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)