ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যে নেতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হয়েছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তিনি ঢাকা-১৭ আসন রেখে বগুড়ার আসনটি শূন্য করলে উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। সেই শূন্য হওয়া আসনে এবার দলের মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র রেজাউল করিমের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মাহবুবর রহমান, জেলা বিএনপির সহসভাপতি আবদুল বাছেদ, এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
উপনির্বাচনের তফসিল
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী—
ভোট গ্রহণ: ৯ এপ্রিল (সকাল ৭:৩০–বিকাল ৪:৩০)
মনোনয়ন জমা: ২ মার্চ
যাচাই–বাছাই: ৫ মার্চ
আপিল: ৬–১০ মার্চ
আপিল নিষ্পত্তি: ১১ মার্চ
প্রার্থিতা প্রত্যাহার: ১৪ মার্চ
প্রতীক বরাদ্দ: ১৫ মার্চ
বগুড়া-৬ আসনে বিএনপির ইতিহাস
দলীয় সূত্র জানায়, ১৯৯১ সাল থেকে বগুড়া-৬ আসনটি প্রায় সব নির্বাচনেই বিএনপির দখলে ছিল।
১৯৯৬, ২০০1 ও ২০০৮—এ তিনবার বেগম খালেদা জিয়া বিপুল ভোটে জয়ী হন।
২০১৮ সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসনে বড় ব্যবধানে জয় পান।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তারেক রহমান এ আসনে বিজয়ী হন এবং শপথের আগেই আসনটি ছেড়ে দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)