ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
‘উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি’
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, মেডিকেল ও সদর হাসপাতাল নিয়ে কিছু অভিযোগ আমার কাছে আছে। আমি জানিয়েছি এগুলো পালটাতে হবে। ওনারাও প্রথমে ভুল স্বীকার করেছে এবং মাফ চেয়েছে। আর বলেছে, এটা আমাদের কন্ট্রোলের বাইরে ছিল ও উপরওয়ালার দোষ দেয়। মনে হচ্ছে, উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। সুতরাং যা কিছু হবে আমাকে জানাবেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
সংসদ সদস্য আমির হামজা বলেন, ‘যে বিভিন্ন স্পিড মানির কথা বলা হয় এবং কালো কিছু হাত আছে। এই হাতগুলোর কথাও গোপনে কেউ কেউ জানিয়েছে। আমি সরাসরি জানিয়েছে, দুই নম্বরি যদি কেউ করতে চায় সরাসরি বলবেন যে, মাওলানার কাছে টাকা দেওয়া আছে। আপনারা উনার কাছে যান। এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায় আমি দেখব।’
তিনি বলেন, ‘আমাদের আবেগের জায়গা কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। এটা আমরা চালু করতে চাই পুনরায়। কয়েকটা বিভাগ চালু আছে, পূর্ণাঙ্গভাবে যেন চালু হয় সে বিষয়ে আজ আসলে মিটিং ছিল। আমরা দীর্ঘ প্রায় দুই আড়াই ঘণ্টা কথা বলেছি। এবং কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত অলরেডি নিয়েছি। আপনারা দোয়া করেন, আগামী কিছুদিনের ভেতরে অন্তত একটা সুখবর শুনতে পারবেন।’
নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, ‘সুখবর জানতে পারবেন। এটা শুনলে আপনাদের আনন্দ হবে। দুইটা বিষয়ে আজকে সিদ্ধান্ত নিয়েছি। এখন এগুলো লং প্রসেসের বিষয়। সাত/আটটা বিষয় সামনে আছে। দুইটা আজকে হয়েছে। এখন বাকিগুলো হবে ইনশাল্লাহ।’
সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাপাতালের পরিচালক ডা. শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)