ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

গোপালগঞ্জে র`ণ`ক্ষেত্র, নি`হ`ত ১

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ২০:৪০:২২

গোপালগঞ্জে র`ণ`ক্ষেত্র, নি`হ`ত ১

গোপালগঞ্জের মুকসুদপুরে স্থানীয় আধিপত্যের জেরে দীর্ঘদিনের দ্বন্দ্ব নতুন করে রক্তাক্ত সংঘর্ষে রূপ নেয়। এতে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কমলাপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নিলু মুন্সী (৫০), তিনি কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, আনোয়ার মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপ—দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সেই উত্তেজনার সূত্র ধরে হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দল। ঘটনাস্থলে নারীসহ অন্তত ১১ জন আহত হন।

প্রথমে সবাইকে মুকসুদপুর হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত নিলু মুন্সী, তার স্ত্রী রুপা বেগম, ভাই মিলন মুন্সী এবং দুলাল মুন্সীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক নিলু মুন্সীকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, প্রতিপক্ষের নূর ইসলাম (৩৩) মুকসুদপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, সেনাবাহিনী এবং র‌্যাব সদস্যরা এলাকায় অবস্থান করছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত