ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যে ৮ উপজেলায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১৬:৩৮:৫৬

যে ৮ উপজেলায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

সামাজিক সুরক্ষা ও সুবিধাভোগীদের সেবা আরও সহজ, স্বচ্ছ ও ডিজিটাল করার লক্ষ্যে সরকার পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। দেশের আটটি বিভাগের প্রতিটি বিভাগ থেকে একটি করে উপজেলায় এ কর্মসূচি শুরু হবে পাইলট প্রকল্প হিসেবে।

সরকার এ উদ্যোগের কার্যকর বাস্তবায়ন ও নকশা তৈরির জন্য অর্থমন্ত্রীকে প্রধান করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

কারা থাকছেন এই কমিটিতে?কমিটিতে যারা যুক্ত হয়েছেন—

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

নীতিনির্ধারণী উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহ্দী আমিন

মন্ত্রিপরিষদ সচিব

সাতটি মন্ত্রণালয়ের সচিব

এই কমিটি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের উপযুক্ত কাঠামো, সুবিধাভোগী বাছাইয়ের পদ্ধতি এবং ব্যবস্থাপনা নকশা চূড়ান্ত করবে।

ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য ও কাজ কী হবে? সঠিক সুবিধাভোগী শনাক্ত করতে একটি নির্ভুল ব্যবস্থা তৈরি করা জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেসকে সংযুক্ত করে ডিজিটাল ডাটাবেজ (MIS) তৈরি নারীদের জন্য বিদ্যমান অন্য কোনো সামাজিক সুরক্ষা কর্মসূচি ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় কি না তা যাচাই পর্যায়ক্রমে সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ চালুর রোডম্যাপ তৈরি

কমিটি এ বিষয়ে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যেই। লক্ষ্য—আসন্ন ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা।

প্রাথমিক পর্যায়ে ৮ উপজেলায় চালু হবেবাংলাদেশের আটটি বিভাগ থেকে একটি করে উপজেলা নির্বাচিত হয়ে সেখানে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু হবে পাইলট হিসেবে। সফলতা পর্যালোচনার পর বিস্তৃত করা হবে সারাদেশে।

কমিটির কাজ ও বৈঠককমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে।এছাড়া প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও কমিটির হাতে থাকবে।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সাচিবিক সহায়তা প্রদান করবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত