ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, এখন থেকে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য হাসপাতালে ধর্ণা দিতে হবে না, বরং চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা তাঁদের ঘর পর্যন্ত পৌঁছে যাবে।
শুক্রবার নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর নিজ গ্রাম বাড়িতে প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, স্বাস্থ্যসেবা যেন দেশের প্রতিটি মানুষের কাছে সহজলভ্য হয়— সেটিই সরকারের অগ্রাধিকার। মন্ত্রীর ভাষায়, “চিকিৎসাসেবাকে সার্বজনীন করতে আমরা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাস্থ্যখাতকে আমূল পরিবর্তন করা সম্ভব হবে।”
মন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকই সরকারের দায়িত্ব। তিনি বলেন, “কে ভোট দিয়েছে বা দেয়নি— সে হিসাব নয়, সকলকে সমানভাবে সেবা দেওয়াই আমাদের নৈতিক দায়িত্ব। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।”
এ সময় তিনি নরসিংদীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান। পাশাপাশি জেলার ২৫০ শয্যার হাসপাতালসহ যে সব স্বাস্থ্যকেন্দ্র এখনো চালু হয়নি, সেগুলো দ্রুত চালুর প্রতিশ্রুতি দেন। তিনি নরসিংদীতে দুইটি আইসিইউ ইউনিট স্থাপনের আগ্রহও প্রকাশ করেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহসহ জেলা–উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপি নেতারা। স্বাস্থ্যমন্ত্রী নিজ বাড়িতে পৌঁছালে ফুল দিয়ে তাকে বরণ করে নেন এলাকাবাসী ও দলের নেতাকর্মীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)