ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপ বিতর্কে আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন কোচ সালাউদ্দিন
টি–টোয়েন্টি বিশ্বকাপ চলছে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে। তবে এবারের আসরে নেই বাংলাদেশ দল। ভারতের মাটিতে খেলতে না যাওয়ায় শুরু থেকেই বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা–সমালোচনা। বাংলাদেশের বিশ্বকাপ না খেলার কারণ নিয়ে একের পর এক নতুন বিতর্কও তৈরি হচ্ছে।
এর আগেই সরকারি ও ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। প্রথমে তিনি দাবি করেন—বাংলাদেশ দলের বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের। পরে আবার বক্তব্য পরিবর্তন করে বলেন—এটি নাকি বিসিবি ও ক্রিকেটারদের যৌথ সিদ্ধান্ত।
এবার সরাসরি প্রতিক্রিয়া দিলেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনশুক্রবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন সালাউদ্দিন। কোনো রাখঢাক না রেখেই তিনি বলেন—
“উনি যেভাবে প্রকাশ্যে মিথ্যা বললেন, তা আমাদের জন্য অপমানজনক। আমি বুঝতেই পারছি না খেলোয়াড়দের সামনে কীভাবে মুখ দেখাবো। উনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক, তার কাছ থেকে এমন কথা আশা করিনি।”
তিনি আরও বলেন—
“আমার দুইজন খেলোয়াড় এতটাই মানসিক চাপে ছিল যে প্রায় কোমার মতো অবস্থায় চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে তারা কোথায় ছিল কেউ জানত না। পরে ‘অদম্য কাপ’-এ আমরা তাদের মাঠে ফিরিয়ে আনতে পেরেছি—সেটাই আমার কাছে সবচেয়ে বড় সাফল্য। কিন্তু একটি ভুল তথ্য এক মুহূর্তেই দলের পরিবেশ নষ্ট করে দেয়।”
আসিফ নজরুলের আগের বক্তব্য১০ ফেব্রুয়ারি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেছিলেন—
বাংলাদেশ দল বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের, এবং তারা দেশের নিরাপত্তা বিবেচনায় ‘ত্যাগ স্বীকার’ করেছেন।
সমালোচনা বাড়তে শুরু করলে পরে তিনি সেই বক্তব্য থেকে সরে আসেন।
ফলে বিশ্বকাপ বর্জন নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে—আসলেই কার সিদ্ধান্তে বাংলাদেশ খেলছে না, সরকার, বিসিবি নাকি ক্রিকেটাররা?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)