ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দৌড়ঝাঁপ—আলোচনায় যেসব নেত্রী

২০২৬ ফেব্রুয়ারি ২০ ১৬:০৫:৪০

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দৌড়ঝাঁপ—আলোচনায় যেসব নেত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সংবিধান অনুযায়ী বিএনপি আগামী সংসদে ৩৫টি সংরক্ষিত নারী আসন পাবে। নির্বাচনের পর থেকেই এই আসনগুলো নিয়ে দলীয়ভাবে মনোনয়নপ্রত্যাশীদের মাঝে তৎপরতা বেড়ে গেছে। ইতোমধ্যে অসংখ্য নেত্রী ঢাকায় অবস্থান করছেন এবং হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন।

সংবিধানের বিধান অনুযায়ী সংসদে ৫০টি নারী আসন সংরক্ষিত থাকে এবং সাধারণ আসনে যে দল যতটি আসন পায় সেই অনুপাতে এসব আসন বণ্টন করা হয়। এবারের নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পাওয়ায় তাদের ভাগে সবচেয়ে বেশি সংরক্ষিত নারী আসন যাচ্ছে।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, রমজানের মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা চলছে এবং ঈদের আগেই সব প্রক্রিয়া শেষ করতে চায় তারা।

আলোচনায় যারাদলের ভেতরে যে নামগুলো সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তাদের মধ্যে আছেন—

বিলকিস আকতার জাহান শিরিন

শিরিন সুলতানা

আফরোজা আব্বাস

সুলতানা আহমেদ

হেলেন জেরিন খান

নাজমুন নাহার বেবী

শাম্মী আকতার

নিলোফার চৌধুরী মনি

আসিফা আশরাফী পাপিয়া

রাশেদা বেগম হীরা

রেহেনা আকতার রানু

ইয়াসমিন আরা হক

জাহান পান্না

বিলকিস ইসলাম

ফরিদা ইয়াসমিন

বেবী নাজনিন

রিজিয়া পারভিন

কনক চাঁপা

হাসনা জসিম উদ্দিন মওদুদ

ঢাকা বিভাগে আলোচনায় রয়েছেন—

নিপুণ রায় চৌধুরী

অপর্ণা রায়

আরিফা সুলতানা রুমা

শাহানা আকতার সানু

জেবা আমিন খান

শাহিনুর নার্গিস

তানজিন চৌধুরী লিলি

নাদিয়া পাঠান পাপন

শওকত আরা উর্মি

শাহিনুর সাগর

সানজিদা ইসলাম তুলি

বীথিকা বিনতে হুসাইন

ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

সামিরা তানজিনা চৌধুরী

সৈয়দা আদিবা হোসেন

হাসিনা আহমদ

চট্টগ্রামে দৌড়ে রয়েছেন—

শাকিলা ফারজানা

ফাতেমা বাদশা

মনোয়ারা বেগম মনি

জেলী চৌধুরী

মেহেরুন নেছা নার্গিস

জান্নাতুল নাঈম রিকু

জেসমিনা খানম

নাজমা সাঈদ

সুলতানা পারভীন

চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহ-সভাপতি জেসমিনা খানম বলেন, বহু বছর মামলা-হামলা সহ কঠিন সময় পার করেও দল ছাড়েননি। দলের মূল্যায়ন পেলে নারীরা আরও এগিয়ে আসবে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আকতার জাহান শিরিন জানান, ছাত্রদল থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর এবার দল তাকে যোগ্য মনে করলে তিনি দায়িত্ব নিতে প্রস্তুত।

দলের স্থায়ী কমিটির এক সদস্য বলেন, মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন তারেক রহমান। তবে এবার তরুণ ও ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার সম্ভাবনা বেশি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত