ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষা ২০২৬: ফরম পূরণ শুরু, বোর্ড ফি ও নিয়ম জানা জরুরি

২০২৬ ফেব্রুয়ারি ২০ ১১:১৩:৪৬

এইচএসসি পরীক্ষা ২০২৬: ফরম পূরণ শুরু, বোর্ড ফি ও নিয়ম জানা জরুরি

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষাতে অংশগ্রহণের জন্য অনলাইন ফরম পূরণের কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঘোষণা অনুযায়ী, আবেদন প্রক্রিয়া ১ মার্চ থেকে ৯ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে। শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচিখসড়া তালিকা প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬

নিয়মিত আবেদন: ১ মার্চ – ৯ মার্চ ২০২৬

ফি জমার শেষ সময় (বিলম্ব ছাড়াই): ১০ মার্চ ২০২৬

বিলম্বিত আবেদন (জরিমানা ১০০ টাকা): ১১ মার্চ – ১৮ মার্চ ২০২৬

জরিমানা সহ ফি জমার শেষ সময়: ১৮ মার্চ ২০২৬

বোর্ড ও কেন্দ্র ফিবিজ্ঞান বিভাগ: ২,৯৯৫ টাকা

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ: ২,৪৩৫ টাকা

অতিরিক্ত ব্যবহারিক (Practical) বিষয় থাকলে প্রতি বিষয়ে ১৪০ টাকা

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনারেজিস্ট্রেশন বাধ্যতামূলক – শুধুমাত্র বৈধ রেজিস্ট্রেশন সম্পন্ন শিক্ষার্থীরাই ফরম পূরণের যোগ্য।

পাঠ্যসূচি – ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীরা এনসিটিবি দ্বারা প্রণীত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবেন।

পুরানো শিক্ষার্থীরা – ২০২০-২১ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী কোনো বিষয়ে অনুত্তীর্ণ, তারা ২৫০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন নবায়ন সাপেক্ষে অংশ নিতে পারবে।

মডেল টেস্ট – শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে আয়োজন করতে পারে, তবে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত ফি আরোপ করা যাবে না এবং অংশগ্রহণ বাধ্যতামূলক নয়।

টিউশন ফি সীমা – শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের বেশি টিউশন ফি নিতে পারবে না।

চূড়ান্ত পরীক্ষা শুরুর তারিখ পরে শিক্ষা বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত