ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরিক্ষা শুরুর তারিখ ঘোষণা

২০২৬ মে ১৪ ১৫:৫১:৩৭

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরিক্ষা শুরুর তারিখ ঘোষণা

২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি থেকে।

মন্ত্রী বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার প্রস্তুতি, প্রশ্নপত্র প্রণয়ন এবং কেন্দ্র ব্যবস্থাপনা নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে ২০২৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন। এই পরীক্ষা শেষ হবে আগামী ১৩ জুলাই। শিক্ষা মন্ত্রণালয়ের দাবি, শিক্ষাবর্ষ ঠিক রাখতে এবং সময়মতো ফল প্রকাশ নিশ্চিত করতেই আগেভাগে পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

নতুন এই সূচি প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য এখন থেকেই পরিকল্পিত পড়াশোনার পরামর্শ দিচ্ছেন শিক্ষকরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত