ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত ফল অনুযায়ী, সারাদেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ধরনের বৃত্তি অর্জন করেছে। যদিও নীতিমালা অনুযায়ী মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি দেওয়ার পরিকল্পনা ছিল, তবে যোগ্য প্রার্থী না পাওয়াসহ বিভিন্ন কারণে ৩ হাজার ২৫৪টি বৃত্তি শূন্য রয়েছে।
রোববার (১২ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল প্রণয়নে নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়েছে এবং স্বচ্ছতার ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা-২০২৬ অনুযায়ী, মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তির মধ্যে ৩৩ হাজার ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০টি সাধারণ বৃত্তি বরাদ্দ ছিল। ট্যালেন্টপুল বৃত্তির ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২০ শতাংশ বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়। একইভাবে সাধারণ বৃত্তির ক্ষেত্রেও সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের জন্য পৃথক কোটা নির্ধারণ করা হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত এই পরীক্ষায় দেশের ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয় অংশগ্রহণ করে। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের সংখ্যা ছিল ৬৫ হাজার ৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয় ছিল ১৩ হাজার ২০৫টি।
পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল মোট ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ছিল ২ লাখ ৫৬ হাজার ১১৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৮৮ হাজার ৯২৪ জন। তবে পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন শিক্ষার্থী, যা মোট নিবন্ধিত পরীক্ষার্থীর ৬৫ দশমিক ১১ শতাংশ। অংশগ্রহণকারীদের মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল ৩ লাখ ৪৪ হাজার ১২৭ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৭৫ হাজার ৮৫৫ জন।
উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ১ লাখ ৬৬ হাজার ৬৪১ জন, যা মোট অংশগ্রহণকারীর ৩৯ দশমিক ৬৮ শতাংশ। অন্যদিকে ছাত্রীর সংখ্যা ছিল ২ লাখ ৫৩ হাজার ৩৪১ জন, যা মোট অংশগ্রহণকারীর ৬০ দশমিক ৩২ শতাংশ।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে মোট ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ৬ হাজার ৫৯০ জন। অন্যদিকে সাধারণ বৃত্তি অর্জন করেছে ৪৬ হাজার ২৮১ জন। এদের মধ্যে সরকারি বিদ্যালয়ের ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৯ হাজার ৮৬১ জন শিক্ষার্থী রয়েছে।
সব মিলিয়ে বৃত্তিপ্রাপ্ত ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫ হাজার ৮৯২ জন ছাত্র, যা মোটের ৪৫ দশমিক ২৯ শতাংশ। অন্যদিকে ৪৩ হাজার ৩৫৪ জন ছাত্রী বৃত্তি অর্জন করেছে, যা মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর ৫৪ দশমিক ৭১ শতাংশ।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধু মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার একটি ব্যবস্থা নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, সৃজনশীলতা এবং দায়িত্ববোধ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রশাসন, কারিগরি বিশেষজ্ঞ, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য মন্ত্রণালয় কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিশ্বকাপে বড় ধাক্কা , দুই ম্যাচের নিষেধাজ্ঞায় ছিটকে গেলেন বিশ্বসেরা ফুটবলার
- আসলেই কি পাল্টে যাচ্ছে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় ? যা জানাল ফিফা
- এক ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন মেসি
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু ,মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- ১০মিনিটের খেলা শেষ , মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- শুরু হচ্ছে স্পেন বনাম বেলজিয়ামের কোয়ার্টার ফাইনাল ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ: মোবাইল ফ্রিতে সরাসরি দেখবেন যেভাবে Live
- চলছেআর্জেন্টিনা বনাম মিশর ম্যাচখেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- ১৫ মিনিটেই প্রথম গোল,আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি মোবাইলে সরাসরি দেখুন এখানে (Live)
- এবার সুখবর পেলেন মিশর
- ঝামেলা ছাড়াইমোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ-এর সেমিফাইনালে উঠতে পারে যে চার দল
- মোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ৩ মিনিটের খেলা শেষ,মোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)